প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৭:০৮ পিএম (ভিজিট : ৪৬)

দেশের গণমাধ্যমকে শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে ব্যর্থ হওয়ায় এর দায় বিগত সরকারের নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহিরউদ্দিন স্বপন। তিনি আরও বলেন, মিডিয়া পুনর্গঠনের জন্য একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন অপরিহার্য।
সোমবার (১৫ জুন) রাজধানীর সার্কিট হাউস রোডের ডিএফপি সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল এডিটরস কাউন্সিল আয়োজিত “ফ্যাসিবাদ মোকাবিলায় মিডিয়ার ব্যর্থতা” শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই কমিশন গণমাধ্যমের বিভিন্ন খাতে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর সমাধানের পথ দেখাবে।
তিনি আরও উল্লেখ করেন, একটি কার্যকর ও স্বাধীন গণমাধ্যম কমিশন দেশের গণমাধ্যম ব্যবস্থাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।