শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ, বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী   বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর   সংবাদ প্রকাশের জেরে গ্রেপ্তার ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর ভারপ্রাপ্ত সম্পাদক   আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে মাঠে সক্রিয় ছাত্রদল   ঢাকার দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধ নাকি সচল? যা জানাল ডিএমপি   পুলিশের পোশাকের রঙে পরিবর্তন, গেজেট প্রকাশ   আশুরার দিন কী করবেন একজন মুসলিম? জেনে নিন গুরুত্বপূর্ণ বিষয়গুলো   
লড়াই করেও সিরিজ হার এড়াতে পারল না বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৬:৩১ পিএম   (ভিজিট : ৩৯)

টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকার মিশনে দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন ও তাওহিদ হৃদয়ের লড়াকু ব্যাটিংও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি। রোমাঞ্চকর লড়াইয়ে ৭ রানে হেরে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হাতছাড়া করেছে টাইগাররা।

চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৯৬ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। জবাবে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ১৮৯ রান তুলতে সক্ষম হয়।

১৯৭ রানের লক্ষ্য তাড়ায় বাংলাদেশ দারুণ সূচনা পায় দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ব্যাটে। প্রথম তিন ওভারেই তারা তুলে নেন ৪২ রান। পাওয়ার প্লে শেষে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ৭২ রান।

তানজিদ ১৫ বলে ৩০ রান করে ফিরলেও সাইফ ইনিংসের হাল ধরে রাখেন। ৩৩ বলে ৪২ রানের ইনিংসে দুটি চার ও একটি ছক্কা হাঁকান তিনি। সৌম্য সরকারও শুরুটা ভালো করেছিলেন, তবে ৯ বলে ১৫ রান করেই সাজঘরে ফেরেন।

মাঝের ওভারগুলোতে পারভেজ হোসেন ইমন আক্রমণাত্মক ব্যাটিংয়ে ম্যাচে ফিরিয়ে আনেন বাংলাদেশকে। তার ব্যাটে প্রয়োজনীয় রানরেট একসময় ৯-এর ঘরে নেমে আসে। তবে ইমন আউট হয়ে গেলে ম্যাচের নিয়ন্ত্রণ আবারও অস্ট্রেলিয়ার হাতে চলে যায়।

শেষ দিকে তাওহিদ হৃদয় ও শামীম হোসেন পাটোয়ারীর ওপর বড় দায়িত্ব থাকলেও তারা প্রত্যাশামতো ঝড় তুলতে পারেননি। হৃদয় ২২ বলে ৩৫ রান করেন, আর শামীমের ব্যাট থেকে আসে ৮ বলে ৭ রান।

অস্ট্রেলিয়ার হয়ে অ্যারন হার্ডি চার ওভারে ৪০ রান খরচায় দুটি উইকেট শিকার করেন।

এর আগে ব্যাট করতে নেমে ৪৪ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া। তবে সেখান থেকে দলকে টেনে তোলেন ম্যাট রেনশো ও টিম ডেভিড।

টিম ডেভিড ২৬ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন, যেখানে ছিল দুটি চার ও চারটি ছক্কা। অন্যদিকে ম্যাট রেনশো ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির খুব কাছাকাছি পৌঁছে যান। তিনি ৫২ বলে চারটি চার ও পাঁচটি ছক্কার সাহায্যে অপরাজিত ৮৯ রান করেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে নাসুম আহমেদই ছিলেন সবচেয়ে সফল। তিনি চার ওভারে ২৭ রান দিয়ে দুটি উইকেট নেন। তবে অন্য বোলাররা কেউই অজিদের চাপে ফেলতে পারেননি।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]