রবিবার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসায় কোন কাজ বৈধ, জানাল দূতাবাস   সাতক্ষীরায় নদীতে বজ্রপাত, নিহত এক জেলে   আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের   ভবিষ্যতে দেশেই গড়ে উঠবে মেসি-এমবাপ্পে-রোনালদোদের মতো খেলোয়াড়: প্রধানমন্ত্রী   হাম ও উপসর্গে দেশে আরও ৭ শিশুর মৃত্যু   হাম ও উপসর্গে দেশে আরও ৭ শিশুর মৃত্যু   আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী   
সাতক্ষীরায় নদীতে বজ্রপাত, নিহত এক জেলে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ১১:১৭ পিএম   (ভিজিট : ৩৫)

সাতক্ষীরার শ্যামনগরে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নুর ইসলাম নামে এক জেলের মৃত্যু হয়েছে।

শনিবার (২০ জুন) দুপুর একটার দিকে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কদমতলা সংলগ্ন নদীতে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে। নিহত নুর দক্ষিণ কদমতলা গ্রামের মৃত এন্তাজ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে নুর ইসলাম নদীতে নৌকায় করে মাছ ধরছিলেন। আকাশ মেঘাচ্ছন্ন ছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তার নৌকা থেকে ধোঁয়া উড়তে দেখলে আশেপাশের অন্য জেলেরা ঘটনাস্থলে গিয়ে নুরকে উদ্ধার করেন। পরে হরিনগর বাজারের এক গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, ঘটনাটি স্থানীয়দের মাধ্যমে শুনেছি। উপকূলের আকাশ মেঘাচ্ছন্ন তবে বৃষ্টি নেই। আকস্মিক বজ্রপাতে এমন ঘটনা ঘটেছে বলে শুনেছি।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]