রবিবার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসায় কোন কাজ বৈধ, জানাল দূতাবাস   সাতক্ষীরায় নদীতে বজ্রপাত, নিহত এক জেলে   আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের   ভবিষ্যতে দেশেই গড়ে উঠবে মেসি-এমবাপ্পে-রোনালদোদের মতো খেলোয়াড়: প্রধানমন্ত্রী   হাম ও উপসর্গে দেশে আরও ৭ শিশুর মৃত্যু   হাম ও উপসর্গে দেশে আরও ৭ শিশুর মৃত্যু   আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী   
আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ১১:১১ পিএম   (ভিজিট : ৩৬)

লেবাননে ইসরায়েলের নতুন হামলার প্রতিবাদে হরমুজ প্রণালি আবার বন্ধ করে দিয়েছে ইরান। ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ডের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। তেহরানের দাবি, লেবাননে ইসরায়েলের এই আগ্রাসন ওয়াশিংটনের সঙ্গে তাদের সাম্প্রতিক চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনীর খাতাম-আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স জানায়, হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের নৌযান ও জাহাজ চলাচল আপাতত বন্ধ থাকবে। এই পদক্ষেপটিকে শত্রুপক্ষের প্রতিশ্রুতি ভঙ্গের বিরুদ্ধে ইরানের প্রথম প্রাথমিক প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে আরও সতর্ক করা হয়েছে যে, যদি এই আগ্রাসন ও চুক্তি লঙ্ঘন অব্যাহত থাকে, তবে শত্রুকে তার বাধ্যবাধকতা মেনে চলতে বাধ্য করতে ইরান পরবর্তী পদক্ষেপের পরিকল্পনা ও বাস্তবায়ন করবে।

হরমুজ প্রণালি বন্ধের এই আকস্মিক সিদ্ধান্তে বিশ্ব রাজনীতি এবং জ্বালানি বাজারে বড় ধরনের ঝাঁকুনি লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ওমান ও ইরানের মধ্যবর্তী এই সমুদ্রপথটি বিশ্ব খনিজ তেলের বাণিজ্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট। বিশ্বের মোট ব্যবহৃত তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই সংকীর্ণ প্রণালি দিয়েই পরিবাহিত হয়। ফলে এই পথ বন্ধ থাকার অর্থ হলো বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যাহত হওয়া এবং জ্বালানির দাম আকাশচুম্বী হওয়ার আশঙ্কা তৈরি হওয়া।











  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]