শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসায় কোন কাজ বৈধ, জানাল দূতাবাস   সাতক্ষীরায় নদীতে বজ্রপাত, নিহত এক জেলে   আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের   ভবিষ্যতে দেশেই গড়ে উঠবে মেসি-এমবাপ্পে-রোনালদোদের মতো খেলোয়াড়: প্রধানমন্ত্রী   হাম ও উপসর্গে দেশে আরও ৭ শিশুর মৃত্যু   হাম ও উপসর্গে দেশে আরও ৭ শিশুর মৃত্যু   আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী   
আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৫:৫৯ পিএম   (ভিজিট : ৫৫)

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্যের তিনটি গুরুত্বপূর্ণ দেশ সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সফরসূচিতে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন।

শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এ তথ্য জানিয়েছে। তবে সফরের উদ্দেশ্য বা সম্ভাব্য আলোচ্য বিষয় সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক সমঝোতা, লেবাননের পরিস্থিতি এবং উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ইস্যুকে ঘিরে এই সফর গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

এর আগে শুক্রবার লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে টেলিফোনে কথা বলেন মার্কো রুবিও। এ সময় তিনি লেবাননের নিরাপত্তা ও সার্বভৌমত্ব জোরদারে দেশটির সরকারের প্রতি ওয়াশিংটনের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

মধ্যপ্রাচ্যে চলমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই সফরকে কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।












  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]