রবিবার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: সাবেক সংসদ সদস্য ও ব্যবসায়ী সেলিমা আহমাদের মৃত্যু   লাল গালিচা ও গার্ড অব অনারে প্রধানমন্ত্রীকে বরণ করল মালয়েশিয়া   রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চাঁদাবাজির অভিযোগে এমপির ছেলেকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ   সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন দফার আলোচনা শুরু   বিশ্বকাপ ২০২৬: নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল   যে পরিসংখ্যান বলছে ফাইনাল খেলবে ব্রাজিল   
দৌলতদিয়া পুড়াভিটায় হ্যান্ডকাফসহ মাদক ব্যবসায়ীকে ছিনতাই
আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ১২:১৮ পিএম   (ভিজিট : ৫৮)

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পুড়াভিটায় মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার সময় প্রশাসনের উপর হামলা করে হ্যান্ডকাপফ সহ মাদক ব্যবসায়ীকে ছিনতাই করেছে স্থানীয় সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা। 

শনিবার (২০ জুন) বিকাল ৪ ঘটিকার সময় থেকে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত  ঘন্টা ব্যাপি পুড়াভিটায় অভিযানে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার ভূমি মো:  মুনতাসীর হাসান খানের নেতৃত্বে  জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দুই জন আসামি কে গ্রেফতার করে।  

জানাযায়, গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মুনতাসীর হাসান খানের নেতৃত্বে  দৌলতদিয়া এশিয়া বোডিং এলাকায়  মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা কালে আসামী ১) আশীষ চন্দ্র শীল (২৬), পিতা: মৃত আনন্দ চন্দ্র শীল, সাং- বেলিশ্বর,থানা: ধামরাই, জেলা: ঢাকা এর দেহ  তল্লাশী করে  গাঁজা সহ হাতেনাতে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের সংশ্লিষ্ট ধারা মোতাবেক আসামীকে ০১(এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ১০০(একশত) টাকা অর্থদণ্ড প্রদান করেন। অপর আসামি পুড়াভিটায় মাদক ব্যবসায়ী বেবীর ছেলে ফয়সাল (২৪) কে মাদক ও টাকা সহ  গ্রেফতার করে হ্যান্ডকাফ দেয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পুলিশ। হ্যান্ডকাফ সহ সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা আটক ফয়সালকে ছিনতাই করে নিয়ে যায়। মাদক ব্যবসায়ীদের হামলায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কয়েকজন আহত হয়।  

গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: মুনতাসীর হাসান খান বলেন, আমার নেতৃত্বে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পুড়া ভিটা এলাকায় ঘন্টা ব্যাপী অভিযান পরিচালনা করে দুইজন আসামি কে মাদক সহ আটক করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর । একজন আসামি কে ভ্রম্যমান আদালত পরিচলনা করে সাজা দেই। অপর আসামি ফয়সাল কে নগদ টাকা ও মাদক সহ আটক করা হয়। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পুলিশ তাকে হ্যান্ডকাফ দেওয়ার পর পুড়াভিটার মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে হামলা করে আটক ফয়সাল কে ছিনতাই করে নিয়ে যায়।  ঘটনাস্থলে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কয়েকজন আহত হয়েছে।  এবিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনত ব্যবস্থা গ্রহণ করবে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]