শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: অনুদান তালিকায় পরিবারের সদস্যের নাম, আলোচনায় এমপি বাচ্চু   মেগাসিটি গুলোর উন্নয়নে সরকারের সুদৃষ্টি দেয়ার আহ্বান রিহ্যাব নেতৃবৃন্দের   ২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর   তথ্য গ্রহণের প্রধান মাধ্যমই এখন ডিজিটাল প্ল্যাটফর্ম: সেতুমন্ত্রী   ইউরোপীয় পণ্যে ১০০ শতাংশ শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের   বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদারে বিশ্বব্যাংকের ১১০ কোটি ডলারের সহায়তা   কাঁটাবনের অগ্নিকাণ্ড, পুড়ে যাওয়া চেম্বারটি ছিল প্রয়াত উপদেষ্টার   
রাজধানীর ফ্ল্যাট থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১০:৪৬ এএম   (ভিজিট : ১১১)

রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের আবাসিক ভবনের একটি ফ্ল্যাট থেকে ডা. ফারাহ ফেরদৌস (৩২) নামে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ জুন) ভবনের ১৪ তলার একটি ফ্ল্যাট থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডা. ফারাহ ফেরদৌস ৩৯তম বিসিএসের মাধ্যমে সহকারী সার্জন হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। পরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) কার্ডিওভাসকুলার অ্যান্ড থোরাসিক সার্জারি বিভাগে ফেজ-বি রেসিডেন্ট হিসেবে প্রশিক্ষণ শুরু করেন। এর আগে তিনি ২০১৭ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।

শাহবাগ থানা সূত্রে জানা গেছে, ডা. ফারাহ ফেরদৌস খুলনার ফুলতলা উপজেলার পয়গ্রামের বাসিন্দা। তিনি আব্দুর রশিদ ও ফেরদৌসি রশিদ দম্পতির মেয়ে। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন এবং রাজধানীর ওই ফ্ল্যাটে একাই বসবাস করতেন।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানার পুলিশ।











  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]