প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৯:৪০ পিএম (ভিজিট : ৫৭)

রাজধানীর বিভিন্ন এলাকায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও অস্থিতিশীলতার আশঙ্কার প্রতিবাদে মোটরসাইকেল মহড়া কর্মসূচি পালন করেছেন ঢাকা মহানগর পূর্বের সাবেক আহ্বায়ক ও মহানগর দক্ষিণ যুবদলের নেতা শেখ খালিদ হাসান জ্যাকি। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
শেখ খালিদ হাসান জ্যাকি বলেন, রাজধানীতে শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তা বজায় রাখার বার্তা দিতেই আমাদের এই মোটরসাইকেল মহড়া। আমরা বিশ্বাস করি, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তা সহিংসতা বা নৈরাজ্যের মাধ্যমে নয়, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে হওয়া উচিত। দেশের যেকোনো অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় নেতাকর্মীরা জনগণের পাশে থাকবে।
কর্মসূচিতে বক্তারা বলেন, জননিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে রাজপথে সতর্ক অবস্থান অব্যাহত রাখা হবে। তারা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান এবং যেকোনো ধরনের সহিংসতা বা উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার কথা বলেন।
এই কর্মসূচির উদ্দেশ্য কোনো ধরনের উত্তেজনা সৃষ্টি করা নয়; বরং শান্তিপূর্ণ অবস্থান ও সাংগঠনিক প্রস্তুতির বার্তা দেওয়া। আমরা চাই রাজধানীতে স্বাভাবিক পরিবেশ বজায় থাকুক এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত হোক।