বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: চুয়াডাঙ্গা দামুড়হুদায় বজ্রপাতে কৃষকের মৃত্যু   জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা   চীন-বাংলাদেশ প্রধানমন্ত্রীর বৈঠক ফলপ্রসূ, সই হলো ১৩ সমঝোতা স্মারক: ড. মাহদী আমিন   ইসলামে বিভেদ-হানাহানির কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী   আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে ঢাকায় যুবদল নেতা শেখ খালিদ হাসান জ্যাকির মোটরসাইকেল মহড়া   ‘কালো টাকা বৈধ ব্যবসায়ীদের জন্য নয়, রাজনৈতিক-আমলাতান্ত্রিক চাপে হয়’   তারেক রহমান-শি জিনপিং বৈঠক কাল, আজ লি কিয়াংয়ের সঙ্গে আলোচনা   
জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১০:১৪ পিএম   (ভিজিট : ৫১)

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বশেষ অস্ট্রেলিয়া সিরিজে খেলা স্কোয়াডই ধরে রাখা হয়েছে। নেই কোনো পরিবর্তন।

যথারীতি অধিনায়কের দায়িত্বে আছেন মেহেদী হাসান মিরাজ, সহ-অধিনায়ক হিসেবে আছেন নাজমুল হোসেন শান্ত। চোটের কারণে টেস্ট ম্যাচ মিস করলেও লিটন দাসকে রাখা হয়েছে ওয়ানডে স্কোয়াডে।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ মাঠে গড়াবে ৬, ৯ এবং ১১ জুলাই। হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ সময় দেড়টায় শুরু হবে ম্যাচগুলো।

একনজরে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]