বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: চুয়াডাঙ্গা দামুড়হুদায় বজ্রপাতে কৃষকের মৃত্যু   জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা   চীন-বাংলাদেশ প্রধানমন্ত্রীর বৈঠক ফলপ্রসূ, সই হলো ১৩ সমঝোতা স্মারক: ড. মাহদী আমিন   ইসলামে বিভেদ-হানাহানির কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী   আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে ঢাকায় যুবদল নেতা শেখ খালিদ হাসান জ্যাকির মোটরসাইকেল মহড়া   ‘কালো টাকা বৈধ ব্যবসায়ীদের জন্য নয়, রাজনৈতিক-আমলাতান্ত্রিক চাপে হয়’   তারেক রহমান-শি জিনপিং বৈঠক কাল, আজ লি কিয়াংয়ের সঙ্গে আলোচনা   
টানা ৩ ম্যাচে ভিনির গোল, ইতিহাস বলছে বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ২:১৮ পিএম   (ভিজিট : ৪৫)

কোচ কার্লো আনচেলত্তির অধীনে ভিনিসিয়ুস জুনিয়র যেন গোল করা থামাতেই পারছেন না। বিশ্বকাপের গ্রুপ পর্বে তিন ম্যাচেই করেছেন গোল। স্কটল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধেই করেছেন ২ গোল। তিনি যে আগুনে ফর্মে আছেন, তাই জানান দিচ্ছে তার এমন পারফর্ম্যান্স।

আর তার এই ধারাবাহিকতা বলছে, এবার বিশ্বকাপ জিতবে ব্রাজিল। কারণ বিশ্বকাপের ইতিহাসে একটি চমকপ্রদ ধারা আছে। যদি কোনো ব্রাজিলিয়ান খেলোয়াড় গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই গোল করেন, সেই আসরে দল শেষ পর্যন্ত বিশ্বকাপ জিতেছে। ভিনিসিয়ুস জুনিয়র এবার সেই তালিকায় নাম লেখালেন।

১৯৭০ সালে জাইরজিনিও গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করেছিলেন। সেবার ব্রাজিল হয়েছিল চ্যাম্পিয়ন। ১৯৯৪ সালে একই কাজ করেছিলেন রোমারিও। সেবারও ব্রাজিল শিরোপা জিতেছিল। ২০০২ সালে একসঙ্গে রোনালদো ও রিভালদো দুজনই গ্রুপ পর্বে তিন ম্যাচে গোল করেছিলেন। সেই বিশ্বকাপেও ব্রাজিল হয়েছিল চ্যাম্পিয়ন।

এবার ২০২৬ বিশ্বকাপে ভিনিসিয়ুস জুনিয়র গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই গোল করেছেন। এখন ইতিহাস বলছে, এবারও ব্রাজিল হতে পারে চ্যাম্পিয়ন।

অবশ্য ইতিহাসের ধারা মানেই ভবিষ্যতের নিশ্চয়তা নয়। তবে এই মিলটা ফুটবলপ্রেমীদের ভাবাচ্ছে। জাইরজিনিও, রোমারিও, রোনালদো, রিভালদো প্রতিবারই এই ধারা মিলে গেছে। ভিনিসিয়ুস কি সেই ধারা অব্যাহত রাখবেন? উত্তর মিলবে বিশ্বকাপের বাকি দিনগুলোতে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]