মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: ঝিকরগাছায় যুবদল ছাত্রদলের বিক্ষোভ মিছিল   কক্সবাজারে প্যারাসেইলিং নিয়ে ফরিদ সিন্ডিকেটের বাণিজ্য   হরমুজ প্রণালিতে টোল আরোপ নিয়ে যা বলল ইরান   রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন   অবৈধ সম্পদ মামলায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, পরবর্তী শুনানি অপেক্ষায়   ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে প্রাণ গেল ১৮ জনের   বাংলাদেশি কর্মী নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের বার্তা মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর   
রাজধানীতে সতর্ক অবস্থানে স্বেচ্ছাসেবক দল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ২:২৩ পিএম   (ভিজিট : ৪৬)

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য বিশৃঙ্খলা ও অপতৎপরতা প্রতিহত করার লক্ষ্যে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

মঙ্গলবার (২৩ জুন) সকালে কেন্দ্রীয় সংসদের ১ নম্বর সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিনের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা ফার্মগেট, কাওরান বাজার ও ভিআইপি সড়কে অবস্থান নেন।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে নির্ধারিত স্থানগুলোতে জড়ো হন। তারা ফ্যাসিবাদবিরোধী স্লোগান দেন এবং দেশের সার্বিক শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তাদের প্রস্তুত থাকতে দেখা যায়।

সমাবেশে ফখরুল ইসলাম রবিন বলেন, দেশে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে আমাদের এই সতর্ক অবস্থান অব্যাহত থাকবে। কোনো ধরনের উসকানি বা বিশৃঙ্খলার চেষ্টা হলে সচেতন ছাত্র-জনতা ও জাতীয়তাবাদী শক্তি তা প্রতিহত করবে।

একর্মসূচিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে কিছু ক্ষেত্রে ট্রাফিক নিয়ন্ত্রণেও সহযোগিতা করতে দেখা যায় তাদের।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সতর্ক অবস্থান ও পাহারা কর্মসূচি অব্যাহত থাকবে।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]