আমাদের একটি একটি স্বপ্ন ছিল যে, বিদেশগামী শিক্ষার্থীদের অধিকতর দক্ষ করে তোলার জন্য একটি মানসম্মত প্রতিষ্ঠান তৈরী করবো। সেই ভাবনা থেকেই আমার পছন্দের আরো কয়েকজন শুভাকাঙ্খীদের নিয়েই শুরু করি আজকের আইইএলটিএস প্রতিষ্ঠান ‘স্কোরম্যাক্স’। সকল প্রকার ভয় কাটিয়ে ইংরেজি ভাষায় শিক্ষার্থীদের আগ্রহী এবং অধিকতর মনোযোগী করতে বিগত ২০২৪ সাল থেকেই নিরলসভাবে কাজ করছে ‘স্কোরম্যাক্স’।
গত শনিবার (৪ জুলাই.২০২৬) রাজধানীর মিরপুর ১০ নম্বর সেকশনে আইইএলটিএস প্রতিষ্ঠান ‘স্কোরম্যাক্স’র প্রধান ক্যাম্পাসে জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠানে এভাবেই স্মৃতিচারণ করে বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং মিরপুর ইংলিশ ভার্সন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইয়াহিয়া খান রিজন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইয়াহিয়া খান রিজনের দেওয়া অনুপ্রেরণামূলক মূল বক্তব্য।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘স্কোরম্যাক্স’ হচ্ছে ‘ইকেআর’ ইনস্টিটিউটের একটি সহযোগী প্রতিষ্ঠান। যেখান থেকে আন্তর্জাতিক ভাষা ‘ইংরেজী’ ভাষা শিক্ষা কোর্স বা আইইএলটিএস পরীক্ষায় সর্বোচ্চ স্কোর পাওয়ার জন্য শিক্ষার্থীদের সার্বিকভাবে প্রস্তুত করা হয়। তিনি আরও বলেন, এই প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে স্বচ্ছতা, অ্যাকাডেমিক উৎকর্ষ এবং সেরা ছাত্র সহায়তার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। বিদেশে পড়াশোনা করতে যাওয়া শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ নতুনভাবে এবং মানসম্মতভাবে পাঠদান করানোর দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আজ ‘স্কোরম্যাক্স’ নতুন উদ্যমে যাত্রা সূচনা করেছে। এই প্রতিষ্ঠান সকল আন্তর্জাতিক মানদণ্ড এবং বিধিবিধান অনুসরন করেই মিরপুর অঞ্চলে সুনামের সঙ্গে সকল কার্যক্রম পরিচালনা করছে। এই প্রতিষ্ঠানে স্পোকেন ইংলিশ এবং গ্রামারে বিশেষ গুরুত্ব দেওয়া হয় যাতে শিক্ষার্থীরা অনর্গল ইংরেজিতে কথা বলা এবং লেখায় দক্ষতার পরিচয় দিতে পারে।
ইয়াহিয়া খান রিজন তাঁর বক্তব্যে, স্কোরম্যাক্স’র মূল লক্ষ্য ও স্বপ্ন তুলে ধরে জোর দিয়ে বলেন যে, ‘স্কোরম্যাক্স’ শুধু একটি কোচিং সেন্টার বা কনসালটেন্সি নয়, এটি স্থানীয় প্রতিভা এবং বিশ্বব্যাপী সুযোগের মধ্যে ব্যবধান দূর করার জন্য ডিজাইন করা একটি নিবেদিত ইকোসিস্টেম। অনুষ্ঠানে বাংলাদেশ ডিজিটাল স্কুল সোসাইটির (বিডিএসএস) চেয়ারম্যান এবং ‘স্কোরম্যাক্স’র চেয়ারম্যান ইয়াহিয়া খান আরও জানান, এই প্রতিষ্ঠানে ভর্তি হয়ে আইইএলটিএস পরীক্ষায় সর্বোচ্চ স্কোর পাওয়ার জন্য আমাদের রয়েছে বাছাইকৃত শিক্ষকমন্ডলীর সমন্বয়ে অভিজ্ঞ একটি টিম। যারা তাদের সর্বোচ্চ মেধা, জ্ঞান এবং অভিজ্ঞতার সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তোলার চেষ্টা করেন। আর যে কারণে আজ বৃহত্তর মিরপুরের মধ্যে আইইএলটিএস কোর্স এর জন্য স্কোরম্যাক্স সকলের কাছে একটি অতি পরিচিত এবং ভালো মানের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। যা শুধুমাত্র আপনাদের ভালোবাসা এবং সমন্বিত প্রচেষ্টায় সম্ভব হয়েছে।