সোমবার ৬ জুলাই ২০২৬ ২২ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: ভাসানী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন   শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে বিশেষ ভূমিকা রাখছে ‘স্কোরম্যাক্স’    ৪০ বছর পর বিশ্বকাপে পেনাল্টি মিস করল ব্রাজিল   প্রধানমন্ত্রীর বাসভবনে সর্বোচ্চ নিরাপত্তা, কেপিআই ঘোষণা   যুবরাজের আমন্ত্রণে সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান   মোহাম্মদপুরে স্বেচ্ছাসেবক দলের খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ কর্মসূচি   দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা    
৪০ বছর পর বিশ্বকাপে পেনাল্টি মিস করল ব্রাজিল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৫:৩৩ পিএম   (ভিজিট : ৫৫)

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের বিপক্ষে ব্রাজিল শুধু হারই মানেনি, গড়েছে একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ডও। ম্যাচের ১৩তম মিনিটে ব্রুনো গিমারেসের নেওয়া পেনাল্টি দুর্দান্ত দক্ষতায় রুখে দেন নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিল্যান্ড।

এই পেনাল্টি মিসের মধ্য দিয়ে ভেঙে যায় ব্রাজিলের চার দশকের এক অনন্য ধারাবাহিকতা। এর আগে ১৯৮৬ বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে জিকোর পেনাল্টি ব্যর্থ হওয়ার পর বিশ্বকাপের মূল সময়ে (টাইব্রেকার বাদে) আর কোনো ব্রাজিলিয়ান ফুটবলার পেনাল্টি মিস করেননি।   

বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে ম্যাচ চলাকালে (পেনাল্টি শুটআট বাদে) এটি ব্রাজিলের মাত্র চতুর্থ পেনাল্টি মিস। স্পট কিক থেকে ধারাবাহিক সাফল্যের জন্য পরিচিত পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য এমন ঘটনা সত্যিই বিরল।

অন্যদিকে নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিল্যান্ডের জন্য এটি হয়ে থাকবে ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত। ব্রুনো গিমারেসের শক্তিশালী শট ঠেকিয়ে তিনি শুধু দলকে নিশ্চিত গোল হজম থেকে রক্ষা করেননি, বিশ্বকাপের ইতিহাসেও নিজের নাম যুক্ত করেছেন একটি বিশেষ কীর্তির সঙ্গে।

ম্যাচের শুরু থেকেই ব্রাজিল আক্রমণাত্মক ফুটবল খেললেও নিল্যান্ডের অসাধারণ সেই সেভ নরওয়েকে বাড়তি আত্মবিশ্বাস এনে দেয়। শেষ পর্যন্ত সেই মুহূর্তই ম্যাচের গতিপথ বদলে দিতে বড় ভূমিকা রাখে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]