মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস, কমছে না ভ্যাপসা গরম   আন্তর্জাতিক বাজারে কমলো স্বর্ণের মূল্য   হতাশা দূর করে প্রশান্তি আনবে যে ৬ আমল   অবশেষে হরমুজ প্রণালি পাড়ি দিল ‘বাংলার জয়যাত্রা’   মিরপুর ইংলিশ ভার্সন কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান   গোল করে ইতিহাস গড়লেন মেসি, ভাঙলেন ক্লোসার রেকর্ড   চলতি বিশ্বকাপে প্রথম পেনাল্টি পেল আর্জেন্টিনা, মিস করেছেন মেসি   
মিরপুর ইংলিশ ভার্সন কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৯:০৯ এএম   (ভিজিট : ৩৯)

রাজধানীর মিরপুর ইংলিশ ভার্সন কলেজের ২০২৪-২৫ সেশনের এইচএসসি পরীক্ষার্থীদের এক বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২২ জুন) কলেজের অধ্যক্ষ ইয়াহিয়া খান রিজনের সভাপতিত্বে রাজধানীর মিরপুর ১৩ নম্বর সেকশনে নিজস্ব জায়গায় স্থাপিত কলেজ ক্যাম্পাসে এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর জাহান মিলন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ইন্টারনশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির উপ-পরিচালক দিদারুল আলম, ন্যাশনাল পাবলিক কলেজের (উত্তরা) অধ্যক্ষ আব্দুল মতিনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আলমগীর জাহান মিলনশিক্ষার্থীদের পড়াশোনার বিষয়ে অধিক মনোযোগী হওয়া প্রসঙ্গে বলেন, এইচএসসি লেভেল জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এখান থেকেই মানুষের ভবিষ্যৎ জীবনে কে কী হবেন তা চূড়ান্ত হয়ে যায়। তাই খুব ভালোভাবে প্রতিটি পরীক্ষা দেওয়ার জন্য শিক্ষার্থীদের আহবান জানান। বিদায়ী শিক্ষার্থীদের জন্য অগ্রীম শুভ কামনাও জানান তিনি।  

সভাপতির বক্তব্যে মিরপুর ইংলিশ ভার্সন কলেজের অধ্যক্ষ ইয়াহিয়া খান রিজন বলেন, পরীক্ষার বাকী আর মাত্র কয়েকদিন। এই দিনগুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ এইচএসসি পরীক্ষা একজন শিক্ষার্থীর জন্য অনেক গুরুত্বপূর্ণ সময়। তাই এই সংক্ষিপ্ত সময়কে কাজে লাগিয়ে অবশ্যই যেন প্রতিটি শিক্ষার্থী একটি ভালো ফলাফল অর্জন করতে পারে সেই ব্যাপারে প্রয়োজনীয় তাগাদা দেন তিনি।

পরে কলেজের বিদায়ী শিক্ষার্থী এবং অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]