শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ, বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী   বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর   সংবাদ প্রকাশের জেরে গ্রেপ্তার ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর ভারপ্রাপ্ত সম্পাদক   আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে মাঠে সক্রিয় ছাত্রদল   ঢাকার দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধ নাকি সচল? যা জানাল ডিএমপি   পুলিশের পোশাকের রঙে পরিবর্তন, গেজেট প্রকাশ   আশুরার দিন কী করবেন একজন মুসলিম? জেনে নিন গুরুত্বপূর্ণ বিষয়গুলো   
ডিজিটাল নকল ঠেকাতে কঠোর হচ্ছে আইন: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৪:০৫ পিএম   (ভিজিট : ৪১)

পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, যেখানে পরীক্ষার ফলাফল, মেধাতালিকায় হ্যাকিং বা অবৈধভাবে পরিবর্তনের জন্য সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড এবং জরিমানার বিধান রয়েছে।

শুক্রবার (১৯ জুন) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রোটারি বাংলাদেশ আয়োজিত ‘লিডার্স ট্রেনিং সেমিনার’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। 

এহসানুল হক মিলন বলেন, শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে যাতে তারা বিশ্বমঞ্চে নেতৃত্ব দিতে পারে। বর্তমান সরকার সেভাবেই শিক্ষাব্যবস্থা গড়ে তুলছে। 

এছাড়া সবাইকে উচ্চ শিক্ষা দিয়ে দেশে বেকারত্বের কারখানা তৈরি করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি জানান, বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী আগামীতে ষষ্ঠ শ্রেণি থেকেই পাঠ্যবইয়ে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। শুধুমাত্র অনার্স-মাস্টার্স বা উচ্চশিক্ষার পেছনে না ছুটে তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করাই প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]