বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইন করল বিএসএফ   চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু   সব হারানো ক্ষতি নয়, কখনো তা আল্লাহর বিশেষ রহমত   ঝিনাইদহে ৯১টি মোবাইল ফোন ও ৩৫ হাজার টাকা প্রকৃত মালিকদের ফেরত   মিয়ানমার সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান অস্ত্র-ইয়াবা উদ্ধার   প্রধানমন্ত্রীর দপ্তরের লাল টেলিফোনের তার বিক্রি, আটক ২   সাতক্ষীরা জেলা পরিষদের নতুন প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব   
‘দুই মাসের মধ্যে স্কুল ড্রেস, চলতি বছরেই চালু হচ্ছে মিড-ডে মিল’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ২:৪২ পিএম   (ভিজিট : ৩০)

বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং ঝরে পড়ার হার কমাতে সরকার দেশব্যাপী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস ও মিড-ডে মিল চালুর পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার রাজধানীর ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়-এ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, শিশুদের শিক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার বিশেষ উদ্যোগ নিচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, আগামী দুই মাসের মধ্যে দেশের প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস সরবরাহ কার্যক্রম শুরু হতে পারে।

শিক্ষামন্ত্রী আরও জানান, চলতি বছরের মধ্যেই সারাদেশে শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল কর্মসূচি চালুর লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এর মাধ্যমে শিশুদের পুষ্টি নিশ্চিত হওয়ার পাশাপাশি বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতিও বাড়বে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, শিক্ষা কার্যক্রমকে আরও আকর্ষণীয় ও আনন্দময় করতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সৃজনশীল শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হবে। সরকারের লক্ষ্য হলো এমন একটি শিক্ষা পরিবেশ তৈরি করা, যেখানে শিশুরা আনন্দের সঙ্গে শিখতে পারবে।

এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং দক্ষ ও সুস্থ প্রজন্ম গড়ে তুলতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে বলেও তিনি উল্লেখ করেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]