বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: দামুড়হুদায় মোবাইল কোর্টের অভিযান, মাদক মামলায় দু’জন দণ্ডিত   ঝিনাইদহ মহেশপুরে বিজিবির অভিযানে বিদেশি পিস্তলসহ আটক ১   গোপালগঞ্জে আওয়ামী লীগের ১২০০ নেতা-কর্মীর বিএনপিতে যোগদান   খামেনির শেষ বিদায়ের প্রস্তুতি, সময় জানাল তেহরান   দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো যুগ্ম সচিব আনিসুরকে   ‘১৫০ হাজির লাগেজ কেটে চুরি’ অভিযোগ ভিত্তিহীন: বিমান বাংলাদেশ এয়ারলাইনস   যাদুকাটা বালুমহাল-১ এর সীমানা নির্ধারণ, বালু উত্তোলনে স্বস্তি   
ইউনূসকে গ্রেপ্তারের দাবি, বললেন টিকা ব্যবসায়ী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৪:৩৮ পিএম   (ভিজিট : ৯০)

হামে আক্রান্ত শিশুদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে শিক্ষা খাতে জিডিপির ৬ শতাংশ ও স্বাস্থ্য খাতে ৫ শতাংশ বরাদ্দের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। 

গতকাল বুধবার (১৩ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই বিক্ষোভ সমাবেশ করা হয়।

এসময় তারা শিশু খুনি ইউনূসকে গ্রেপ্তার করো, করতে হবে, টিকা ব্যবসায়ী ইউনূসকে গ্রেপ্তার করো, করতে হবে দেশবিরোধী ইউনূসকে গ্রেপ্তার করো, করতে হবে, শিশু খুনি নূরজাহানকে গ্রেপ্তার করো, করতে হবে স্লোগান দেন।

সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি দেশে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে এবং মৃতের সংখ্যা ৪০০ ছাড়িয়ে গেছে। বক্তারা অভিযোগ করেন, বিগত অন্তর্বর্তী সরকারের টিকা কেনায় অবহেলা ও অব্যবস্থাপনা এবং বর্তমান সরকারের কার্যকর পদক্ষেপের ঘাটতি এই পরিস্থিতির জন্য দায়ী। তাঁরা প্রতিটি সরকারি হাসপাতালে ‘হাম কর্নার’ ও আইসিইউ চালুর দাবি জানান।

সমাবেশ শেষে প্ল্যাকার্ড হাতে একটি মিছিল ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে টিএসসিতে গিয়ে শেষ হয়। পরে একটি প্রতিনিধিদল অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করে।











  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]