বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: ২০৩০ সালের মধ্যে চালু হবে চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনাল: সংসদে মন্ত্রী   ধূমপায়ীদের জন্য দুঃসংবাদ, বাড়তে পারে সিগারেটের দাম   মৃত্যুদণ্ড নিয়ে নিজের অবস্থান জানালেন আইনমন্ত্রী   দক্ষতা ও দ্রুততায় রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে ঢাকা প্যাসিফিক লিমিটেড   স্বদেশ প্রপার্টিসের কার্যক্রমে আর কোনো বাধা রইল না   ভার্চুয়াল জগৎ যখন অপরাধের ফাঁদ: কিশোর গ্যাংয়ের নেপথ্যে স্মার্টফোন   প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরে সড়ক থেকে চাঁদাবাজি বন্ধ ও সৈকত দখলমুক্তের প্রত্যাশা   
১৬০নং খলিশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ম্যানেজিং কমিটি গঠন সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ৩:২৬ পিএম   (ভিজিট : ৫৬)

নড়াইলের লোহাগড়া উপজেলার ১৬০নং খলিশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ বুধবার (১০ জুন ২০২৬) সকল অভিভাবকদের উপস্থিতি ও সর্বসম্মতিক্রমে নতুন স্কুল ম্যানেজিং কমিটি গঠন সম্পন্ন হয়েছে।

বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি, শিক্ষার্থীদের জন্য সুন্দর ও নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়।

নবগঠিত স্কুল ম্যানেজিং কমিটিতে কাজী আল ইমরান সভাপতি, নার্গিস পারভীন প্রধান শিক্ষিকা, হোসনে আরা খানম শিক্ষক প্রতিনিধি, সজীব ইসলাম বাঁধন ও নাসরিন সুলতানা সুমি বিদ্যোৎসাহী সদস্য, এনামুল হক মিল্কি অভিভাবক সদস্য, আলী আহসান (অবসরপ্রাপ্ত নৌবাহিনী), তহমিনা খন্দকার (মাধ্যমিক শিক্ষিকা), জলিল মোল্লা (জমিদাতা), সিমা খানম অভিভাবক সদস্য এবং শারমিন সুলতানা অভিভাবক সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।















এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নার্গিস পারভীন বলেন, “বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও স্কুল ম্যানেজিং কমিটির সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সহযোগিতায় সুন্দর পরিবেশে কমিটি গঠন সম্পন্ন হওয়ায় আমি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করি, নবগঠিত কমিটি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের সুশিক্ষা নিশ্চিতকরণ এবং একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে আমরা সবাই একসঙ্গে কাজ করবো এবং বিদ্যালয়ের প্রতিটি উন্নয়নমূলক কার্যক্রমে অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ অব্যাহত থাকবে বলে বিশ্বাস করি।”

অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক ও শিক্ষকরা নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানান এবং বিদ্যালয়ের অগ্রযাত্রায় সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত সকল অভিভাবকদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]