সোমবার ৬ জুলাই ২০২৬ ২২ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: মাশরাফি-রুবেলের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন নাহিদ রানা   বিদেশযাত্রায় অনুমতি পেলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের স্ত্রী ও ছেলে   ভাসানী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন   শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে বিশেষ ভূমিকা রাখছে ‘স্কোরম্যাক্স’    ৪০ বছর পর বিশ্বকাপে পেনাল্টি মিস করল ব্রাজিল   প্রধানমন্ত্রীর বাসভবনে সর্বোচ্চ নিরাপত্তা, কেপিআই ঘোষণা   যুবরাজের আমন্ত্রণে সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান   
মাশরাফি-রুবেলের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন নাহিদ রানা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৮:৩৩ পিএম   (ভিজিট : ৩২)

জিম্বাবুয়ের মাটিতে বল হাতে দাপট দেখিয়ে নতুন ইতিহাস গড়লেন বাংলাদেশের তরুণ গতিতারকা নাহিদ রানা। হারারে স্পোর্টস ক্লাবে সিরিজের প্রথম ওয়ানডেতে তার বিধ্বংসী স্পেলে স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ একপ্রকার ছিন্নভিন্ন হয়ে যায়। ১০ ওভারে মাত্র ২১ রান দিয়ে ৬ উইকেট তুলে নিয়ে ওয়ানডেতে বাংলাদেশের সেরা বোলিং ফিগারের মালিক হয়েছেন তিনি।

নাহিদের গতি, অতিরিক্ত বাউন্স আর ধারালো ইয়র্কারের সামনে জিম্বাবুয়ের ব্যাটারদের টিকেই থাকা কঠিন হয়ে পড়ে। একের পর এক উইকেট হারিয়ে স্বাগতিকরা অলআউট হয় মাত্র ১৪১ রানে।

এই পারফরম্যান্সে প্রায় দুই দশক ধরে থাকা একটি রেকর্ডও নিজের করে নিয়েছেন নাহিদ। এতদিন বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সেরা বোলিংয়ের কীর্তি ছিল মাশরাফি বিন মর্তুজা ও রুবেল হোসেনের যৌথ দখলে।

২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে মাশরাফি ১০ ওভারে ২৬ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন। এরপর ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫.৫ ওভারে সমান ২৬ রান খরচায় ৬ উইকেট নিয়ে সেই রেকর্ডে ভাগ বসান রুবেল। এবার ২১ রানেই ৬ উইকেট নিয়ে দু’জনকেই পেছনে ফেললেন নাহিদ।

রেকর্ডের তালিকায় এটিই একমাত্র সংযোজন নয়। মাত্র ১৪ ইনিংস খেলেই ওয়ানডেতে তৃতীয়বারের মতো পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ফাইফারের তালিকায় এখন তার অবস্থান দ্বিতীয়। এই তালিকায় তার ওপরে আছেন কেবল মোস্তাফিজুর রহমান। তিনি ৬বার নিয়েছেন ৫ বার তার বেশি উইকেট।

চলতি বছরও দুর্দান্ত ধারাবাহিকতা ধরে রেখেছেন নাহিদ। ৯টি ওয়ানডেতে ২৬ উইকেট নিয়ে ২০২৬ সালে এই সংস্করণে সর্বোচ্চ উইকেটশিকারি এখন তিনিই। আর তিন ফরম্যাট মিলিয়েও এ বছর সবচেয়ে বেশি ৩৮টি উইকেট এসেছে তার হাত থেকেই।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]