বুধবার ১১ ফেব্রুয়ারি ২০২৬ ২৭ মাঘ ১৪৩২

শিরোনাম: আইসিসিকে যেভাবে হাজার কোটি টাকার ক্ষতি থেকে বাঁচাল পাকিস্তান!   নির্বাচনের ছুটিতে এটিএম বুথ নিয়ে বিশেষ নির্দেশনা!   ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পন্ন   সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা   নৌকার প্রার্থী হয়ে ধানের শীষে ভোট চাইলেন নায়িকা শিমলা!   নির্বাচনে ফলাফল যা-ই হোক মেনে নেবে বিএনপি: মির্জা ফখরুল   চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার   
চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫১ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান মঙ্গলবার দুপুরে প্রেস বিফ্রিং এ তথ্য জানান।

৫৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোর সাড়ে ৫ টার দিকে শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত ফাঁড়ির টহলদল, সীমান্ত থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যান্তরে ঠুঠাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।

তিনি আরো জানান, নির্বাচনকে সামনে রেখে দুস্কৃতিকারীরা যাতে কোন ধরনের নাশকতা পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান করতে না পাওে, সেই লক্ষ্যে বিজিবি সব সময়ই তৎপর রয়েছে।

উল্লেখ্য সাম্প্রতিক সময়ে সারা বাংলাদেশে বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন  দেশে অভিজান চালিয়ে ৩৪টি বিদেশি পিস্তল ০২টি রাইফেল ৩৮টি ম্যাগজিন ৬৪৫ রাউন্ড গুলি ২টি মর্টার সেল ০১টি ককটেল ০৪টি হ্যান্ড গ্রেনেড ২০ কেজি গান পাউডার ও অন্যন্য ৫৪ টি অস্ত্র উদ্ধার করে। তবে ৫৩ বিজিবি চাঁপাইনবাবগঞ্জ  ০৬টি বিদেশি পিস্তল একজন আসামি সহ ৯.৩ কেজি বিস্ফোরক সহ ০৬টি  বিদেশি পিস্তল ১৩টি ম্যাগজিন ও ২৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com