রবিবার ৮ ফেব্রুয়ারি ২০২৬ ২৫ মাঘ ১৪৩২

শিরোনাম: মাতৃত্বকালীন সময়ে বেতনসহ ছয় মাসের ছুটি দেবে বিএনপি   আজ থেকে হাজার টাকার বেশি পাঠানো যাবে না বিকাশ-নগদে   বিএনপি সবসময় বিশ্বাস করে জনগণই সব ক্ষমতার উৎস: তারেক রহমান   ৪৬তম বিসিএসের ফল প্রকাশ, ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ   চাঁপাইনবাবগঞ্জে ভোটের অঙ্ক: ‘নীরব ভোট’ই কি তিন আসনের ভাগ্য নির্ধারক?   কুড়িগ্রাম ১ আসনে জামায়াত প্রার্থী অধ‍্যাপক আনোয়ারুল ইসলামের ইশতেহার ঘোষনা   গণভোটের মার্কা কী, ভোট দেই মার্কা দেখে? প্রশ্ন চা শ্রমিকদের   
কুড়িগ্রাম ১ আসনে জামায়াত প্রার্থী অধ‍্যাপক আনোয়ারুল ইসলামের ইশতেহার ঘোষনা
এ এস খোকন, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩৭ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুড়িগ্রাম -১ (ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ‍্যাপক আনোয়ারুল ইসলাম নির্বাচনী এলাকার জন‍্য ইশতেহার ঘোষনা করেছেন।

রবিবার  (৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলা জামায়াতের নির্বাচনী কার্যালয়ে তিনি এই ইশতেহার ঘোষণা করেন।

ইশতেহার ঘোষণার সময় অধ‍্যাপক আনোয়ারুল ইসলাম বলেন, নির্বাচিত হলে  আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই। উন্নয়নের মিথ‍্যা আশ্বাস আমি আপনাদেরকে দিবো না। তবে এতটুকু ওয়াদা  দিতে পারি আমি যদি আল্লাহর রহমতে নির্বাচিত হই তবে নিজে দূর্নীতি করবো না এবং অন‍্যকেও করতে দিবো না। রাস্তা-ঘাট, ব্রীজ, সেতু-কালভার্ডসহ অবকাঠামো উন্নয়ন। পৌর এলাকায় ও উপজেলা সদরে জলাবদ্ধতা ও পয়ঃনিষ্কাশন সমস‍্যার সমাধান। নারী, শিশু, কর্মজীবী ও ব‍্যবসায়ীদের সুরক্ষা। খেলাধুলা ও বিনোদন পার্ক তৈরির উদ্যোগ গ্রহণ। তরুণদের জন‍্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি। নদী ভাঙ্গন এলাকায় টেকসই বাঁধ নির্মাণ ও  কালিগঞ্জ ঘাটে দুধকুমার নদের উপর একটি সেতু তৈরি করার ঘোষনা দেন। ভূরুঙ্গামারীতে একটি ফায়ার সার্ভিস ষ্টেশন নির্মাণ, সোনাহাট স্থলবন্দর আধুনিকায়ন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক যন্ত্রপাতি দিয়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করন ও কচাকাটার  একটি ৩০ শষ‍্যার হাসপাতাল করার কথা ইশতেহারে উল্লেখ করেন তিনি। এছাড়াও  মাদক নির্মূল, চাঁদাবাজ, ছিনতাই, চুরি ও সন্ত্রাস মুক্ত সমাজ গঠন করবেন বলে ইশতেহারে  প্রতিশ্রুতি দেন তিনি।

ইশতেহারে ব‍্যাপক কর্মসংস্থান সৃষ্টি, তরুণ উদ্যোক্তা তৈরি, কর্মমূখী শিক্ষা, সীমান্ত সুরক্ষা ও স্বার্বভৌমত্ব রক্ষা, সুশাসনের মাধ্যমে কুড়িগ্রাম-১ আসনকে আধুনিক মানের নাগরিক সেবা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ নানা উন্নয়ন পরিকল্পনার কথা ঘোষনা করেন তিনি । এসময় তিনি বলেন, আপনাদের  পরামর্শ ও সহযোগিতা নিয়ে প্রয়োজন ও সময় সাপেক্ষে ভূরুঙ্গামারী ও নাগেশ্বরীকে আধুনিক ও মডেল উপজেলা গঠন করা হবে।

অধ‍্যাপক আনোয়ারুল ইসলাম বলেন, এটি শুধু একটি প্রতিশ্রুতি নয়, বরং দক্ষতা, বাস্তবায়নের স্বক্ষমতা ও জনবল সহ সামগ্রিক বিষয় বিবেচনা সাপেক্ষে গঠিত একটি ইশতেহার, যা বাস্তবায়নে জনগনের সহযোগিতা ও আমার জবাবদিহিতা ওতোপ্রতোভাবে জড়িত থাকবে । উন্নয়ন বরাদ্দ যা আসবে তা জন সম্মুখে প্রকাশ করা হবে  ইনশাআল্লাহ।

কুড়িগ্রাম-১ আসনকে আধুনিকায়ন  করনে  নদীর ভাঙন কবলিত এলাকার জনগন ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ এমন একটি ইশতেহারকে স্বাগত জানিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন  কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার স্বপন, উপজেলা জামায়াতের আমির আলহাজ আনোয়ার হোসেন,  উপজেলা সেক্রেটারি আনোয়ার হোসেন, জামায়াতের সাবেক উপজেলা  আমির মাওলানা রুহুল আমিন হামিদী, ছাত্র শিবিরের সভাপতি আরিফুল ইসলামসহ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।






« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com