মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ২০২৬ ২৬ মাঘ ১৪৩২

শিরোনাম: ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান   চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিশাল জনসভা    কালিহাতীতে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ ও গণমিছিল    ইকেআর ফাউন্ডেশনের আন্ত: স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত   সব শহীদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব: তারেক রহমান   জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন তারেক রহমান   ক্ষমতা ভোগ নয়, আল্লাহর কাছে জবাবদিহিতার জন্য রাজনীতি করি : মামুনুল হক   
কালিহাতীতে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ ও গণমিছিল
আব্দুস সাত্তার, টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫৮ AM

টাঙ্গাইলের কালিহাতীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে  উপজেলা উপজেলার বিভিন্ন এলাকা  থেকে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে কালিহাতী আর.এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হয়।সেখানে  সংক্ষিপ্ত আলোচনা শেষে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি কালিহাতী হাসপাতাল রোড হয়ে উপজেলা গেট অতিক্রম করে কালিহাতী বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে পুনরায় কালিহাতী আর.এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।

এর আগে কালিহাতী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি এস এম এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১১ দলীয় জোট মনোনীত টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কালিহাতী উপজেলা শাখার সভাপতি মুফতি মিজানুর রহমান বায়জিদ, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মেহেদী হাসান বিন সিদ্দিক, উপজেলা যুব বিভাগের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক মুনছুর হেলাল বাদশা, গোহালিয়াবাড়ী ইউনিয়ন আমির শাজাহান কবির আমির, পারখী ইউনিয়ন আমির এস এম করিমসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক বলেন, “আমরা সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত কালিহাতী গড়তে চাই। জুলুমবাজদের হাত থেকে কালিহাতীকে মুক্ত করতে চাই। একটি নিরাপদ, উন্নত ও সমৃদ্ধ কালিহাতী গড়তে আগামী নির্বাচনে দাড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।”



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com