মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ২০২৬ ২৬ মাঘ ১৪৩২

শিরোনাম: ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান   চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিশাল জনসভা    কালিহাতীতে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ ও গণমিছিল    ইকেআর ফাউন্ডেশনের আন্ত: স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত   সব শহীদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব: তারেক রহমান   জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন তারেক রহমান   ক্ষমতা ভোগ নয়, আল্লাহর কাছে জবাবদিহিতার জন্য রাজনীতি করি : মামুনুল হক   
ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ২:০২ AM আপডেট: ১০.০২.২০২৬ ২:০৬ এএম

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মধ্যে চলমান অচলাবস্থার অবসান হলো।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে পাকিস্তান ক্রিকেট দল। আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বন্ধু দেশগুলোর অনুরোধে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচটি খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। আজ এক্স বার্তায় তা জানিয়েছে দেশটির সরকার।

রোববার পাকিস্তানের লাহোরে আইসিসি, পিসিবি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ ত্রিপক্ষীয় বৈঠকের পর বিষয়টি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের টেবিলে পৌঁছায়।

ম্যাচটি বাতিল হলে প্রায় ৫০০ মিলিয়ন ডলারের বিশাল বাণিজ্যিক ক্ষতি হতো, যার একটি বড় প্রভাব পড়তো পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওপরও।

এনডিটিভি সূত্রের খবর অনুযায়ী, খেলার পক্ষে পাকিস্তানের মৌন সমর্থন থাকলেও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

সোমবার বাংলাদেশ সময় রাত ১২টার পর জানা যায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ভারতের বিপক্ষে খেলার ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে সবুজ সংকেত দেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com