রবিবার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
শেখ হাসিনার গাড়িবহরে হামলাকারী শিবিরের সদস্য আয়েছ এখন যুবলীগ নেতা!
উৎপল দাস, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১, ৬:৪৯ পিএম   (ভিজিট : ১৩৩৫)

২০১৮ সালের ১৩ আগস্ট যুক্তরাজ্য সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলাকারী এক সময়ের শিবির সদস্য মোহাম্মদ আয়েছ এখন যুক্তরাজ্যের যুবলীগ নেতার পদ বাগিয়ে নিয়েছেন। এমনকি বিষয়টি নিয়ে সিলেটের ওসমানীনগর থানায় দায়েরকৃত মামলার বাদী  ব্রিটেনের ম্যানচেস্টার যুবলীগের সহসভাপতি ও উপজেলার রাউৎখাই গ্রামের আব্দুর বারিকের ছেলে কালাম আহমদকে মামলা উঠিয়ে নেয়ার জন্য নানা ধরনের চাপ সৃষ্টি থেকে শুরু করে তার বাড়িতেও হামলার ঘটনা ঘটেছে

খোঁজ নিয়ে জানা গেছে, এক সময়ের শিবিরের সহযোগী সদস্য মোহাম্মদ আয়েছ উদ্দিন বর্তমানে যুক্তরাজ্যের লন্ডন যুবলীগের প্রচার সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। এ পদ বাগিয়ে নিতে যুক্তরাজ্য আওয়ামী লীগের একজন যুগ্ম সাধারণ সম্পাদক তাকে সহযোগিতা করেছেন বলে অভিযোগ রয়েছে। আয়েছ উদ্দিন আবার এই যুগ্ম সাধারণ সম্পাদকের মামা শ্বশুরের ছেলে। তাই আত্নীয়তার কারণে অনৈতিক সুবিধা নিয়ে যুক্তরাজ্য যুবলীগের প্রচার সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রভাবশালী এই যুগ্ম সাধারণ সম্পাদক। 

এমনকি এই আয়েজ উদ্দিনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুব কাছাকাছি পৌঁছে দেয়ার ব্যবস্থাও করেছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক। প্রধানমন্ত্রীর সাথে আয়েছ উদ্দিনের একটি ছবি এবং শিবিরের সহযোগী সদস্যপদের প্রমাণাদিও ভোরের পাতার হাতে রয়েছে। 

এদিকে, মামলার বাদী ম্যানচেস্টার যুবলীগের সহসভাপতি কালাম আহমেদকে বারবার মামলা উঠিয়ে নিতে চাপ সৃষ্টির পাশাপাশি বাংলাদেশে তার বাড়িতে হামলা চালিয়ে লুটপাট এবং বাড়ির কেয়ারটেকারকে মারাত্নকভাবে জখম করা হয়েছিল। এ ঘটনায়ও মামলা হয়েছে। 

মামলার পর ২০১৮ সালের সেপ্টম্বর মাসে লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার প্রধান আসামি আবদুল খায়েরকে গ্রেপ্তার করে ২ দিনের রিমান্ডেও নিয়েছিল পুলিশ। তখন এ ঘটনায় জড়িত আয়েছ উদ্দিন যে শিবিরের নেতা এটাও স্বীকারোক্তি দিয়েছিল প্রধান আসামি আবুল খায়ের। 

প্রসঙ্গত, চলতি বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালে যুক্তরাজ্য সফরকালে লন্ডন মহানগর যুবদলের সভাপতি আবদুল খায়েরসহ তার কয়েকজন সহযোগী প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়িবহরে হামলা ও বাংলাদেশ দূতাবাস ঘেরাও করেন।

এই অভিযোগে বাংলাদেশে আগত ব্রিটেনের ম্যানচেস্টার যুবলীগের সহসভাপতি ও উপজেলার রাউৎখাই গ্রামের আব্দুর বারিকের ছেলে কালাম আহমদ ২০১৮ সালের ২১ আগস্ট ওসমানীনগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় তিনি লন্ডন মহানগর যুবদলের সভাপতি আবদুল খায়েরসহ ৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করেন।

ওই দিন রাতেই আবদুল খায়েরকে গ্রেফতার করা হয়। কিন্তু মামলার অন্য আসামিদের মধ্যে আয়েছ উদ্দিন ল্ন্ডন যুবলীগের পদ বাগিয়ে নিয়েছেন এরই মধ্যে। এমনকি মামলা প্রত্যাহার করে নেয়ার জন্য যুক্তরাজ্য আওয়ামী লীগের একজন যুগ্ম সাধারণ সম্পাদকের প্রভাব কাজে লাগিয়ে নানা ধরণের অপকর্ম চালিয়ে যাচ্ছেন। এমনকি সিলেট সদরে ওই যুগ্ম সাধারণ সম্পাদক , নাজমুল এবং আয়েছ উদ্দিন এক বৃদ্ধ মহিলার জমিও দখল করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সংক্রান্ত অভিযোগটি সিলেট পুলিশ সুপারের কাছেও জমা দেয়া হয়েছে।

এ বিষয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ বলেন, বিষয়টি খুবই নিন্দনীয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলাকারীরা যদি আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা হয়, তাহলে তারা ভবিষ্যতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে ষড়যন্ত্রে লিপ্ত থাকবে। তাই বিষয়টি নিয়ে যুবলীগের কেন্দ্রীয় নেতাদের জানানোর পরামর্শ দেন তিনি। 

একই বিষয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন নিখিল বলেন, যুবলীগ একটি আদর্শিক সংগঠন। এখানে বিতর্কিত কারো জায়গা হবে না। বিষয়টি মাত্র জানলাম। অবশ্যই দ্রুত ব্যবস্থা নেয়া হবে তদন্ত করে। 

যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ বলেন, কয়েক বছর ধরে যুক্তরাজ্য আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোতে নানা বিতর্কিতরা ঠাঁই করে নিয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আমরা কেন্দ্রকে সুপারিশ করবো। 

সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান বলেন, যুক্তরাজ্য যুবলীগের কথিত নেতা সেখানকার আওয়ামী লীগের একজন যুগ্ম সাধারণ সম্পাদকের আত্নীয় পরিচয় দিয়ে নানা অপকর্মে জড়িত। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জোর দাবি জানাচ্ছি।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]