বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ ৭ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
শতভাগ ফেল ১৮ স্কুলে, পাস ৫৪৯৪টি
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১, ১:০৮ পিএম   (ভিজিট : ১১৭৭)

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা অন্যবারের তুলনায় কমেছে। একই সঙ্গে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও কমেছে।

চলতি বছরে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। গতবারের তুলনায় এই সংখ্যা কমেছে ৮৬টি। অর্থাৎ গতবার ১০৪টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করতে পারেনি।

অন্যদিকে এবার শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা পাঁচ হাজার ৪৯৪টি। গতবার ছিল তিন হাজার ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠান। শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা দুই হাজার ৪৭২টি কমেছে।

আজ বৃহস্পতিবার চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় এবার গড়ে ৯৩ দশমিক ৫৮ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। গতবার ছিল ৮২ দশমিক ৮৭ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার বেড়েছে ১০ দশমিক ৭১ শতাংশ।

এর আগে আজ বেলা পৌনে ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করেন। এবার ৩ হাজার ৬৮৫টি কেন্দ্রের মাধ্যমে ২৯ হাজার ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]