বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ ৭ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ৪:৩৮ পিএম   (ভিজিট : ৯৩৩)

রাজধানীর গুলিস্তানে বাস চাপায় যুক্তরাষ্ট্র প্রবাসী ও এক মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনায় ট্রাফিক পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমদাদুল হকের বিরুদ্ধে মামলা হয়েছে। ইমদাদ ওই সময় বাসটির চালকের আসনে ছিলেন।

শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে ডিএমপির পল্টন থানায় মামলাটি হয়।

পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাহ উদ্দিন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

সালাহ উদ্দিন মিয়া বলেন, ওই ঘটনায় নিহত তুষারের বাবা কামাল উদ্দিন বাদী হয়ে সড়ক পরিবহন আইনের ৯৮ ও ১০৫ ধারায় একটি মামলা করেছেন। দুর্ঘটনায় কবলিত বাসটি সরাতে গিয়ে এএসআই এমদাদুল হক পরের দুর্ঘটনাটা ঘটায়। ওই মামলায় এমদাদুলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে গুলিস্তানের সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের সামনের সড়কে দুর্ঘটনায় যুক্তরাষ্ট্র প্রবাসী শুকুর মাহমুদ বাবুল ও রাইসুল কবির তুষার নিহত হন।



ভোরের পাতা/কে 











  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]