বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ ৭ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
শীতবস্ত্র বিতরণের শুভ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ৬:২২ পিএম   (ভিজিট : ৭১৩)

বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন প্রতিবছরের মতো শীতার্থ অবহেলিত গরীব ও অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছে। 

সে ধারাবাহিকতায় শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় মেরুল বাড্ডাস্থ আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে ২০২২ সালের শীতবস্ত্র বিতরণের শুভ উদ্বোধন করা হয়। শীতবস্ত্র বিতরণ শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ এর দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

এতে বক্তব্য রাখেন- বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন এর সভাপতি প্রকৌ: দিব্যেন্দুবিকাশ চৌধুরী বড়ুয়া, সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয়, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মাসুম গণি তাপস, ৩৭নং ওয়ার্ড কাউন্সিলর জনাব জাহাঙ্গীর আলম, আন্তর্জাতিক রেড ক্রস প্রতিনিধি শিরিন সুলতানা।

এ সময় উপস্থিত ছিলেন বিবিএফের সহসভাপতি মিঃ রিপন কান্তি বড়ুয়া, অর্থ সম্পাদক মিঃ উত্তম কুমার বড়ুয়া, প্রফেসর ড. বিমান চন্দ্র বড়ুয়া, ড. জগন্নাথ বড়ুয়া, ড. সুবর্ণ বড়ুয়া, জয়সেন বড়ুয়া, অপু বড়ুয়া, মিঃ রূপায়ন কুমার বড়ুয়া, মিঃ জীবক কুমার বড়ুয়া, মিসেস মধুমিতা বড়ুয়া, মিঃ রন্জন বড়ুয়া, মিঃ শেলু বড়ুয়া, মিঃ নিপু বড়ুয়া, মিঃ সুজন বড়ুয়া, মিঃ সৈকত চৌধুরী, মিঃ সজীব বড়ুয়া সাজু, মিঃ অভিজিৎ বড়ুয়া, মিঃ সুময় বড়ুয়া টসি, মিঃ রিন্টু বড়ুয়া । 

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, বর্তমান সরকার সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছে। ফলে মানুষের জীবন মান উন্নত হচ্ছে। প্রধানমন্ত্রী ঘোষিত অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সকলকে মানবতার কাজে এগিয়ে আসতে হবে।



ভোরের পাতা/কে 









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]