বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ ৭ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
৫৪ বছর বয়সে এসএসসি পাস
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ৭:১৬ পিএম   (ভিজিট : ৬৮৬৯)

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বাসিন্দা আব্দুল হান্নান ৫৪ বছর বয়সে এসএসসি পাশ করে সবাইকে চমকে দিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে চলতি বছরের এসএসসির ফল প্রকাশ করা হয়। এতে ৪.১১ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হন তিনি।

এসএসসিতে আব্দুল হান্নান পাস করায় এলাকায় ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। আব্দুল হান্নান বলেন, শিক্ষাগ্রহণ করতে বয়স বাধা হতে পারে না। ইচ্ছা থাকলে সবই সম্ভব। তিনি তার শিক্ষাজীবন চালিয়ে যাবেন বলেও জানান।

সকলের উদ্দেশ্যে হান্নান বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া দেশ ও জাতি অন্ধকারে নিমজ্জিত থাকবে। তাই সকল ছেলে-মেয়েকে স্কুলে পাঠাতে হবে। এজন্য সকল অভিভাবকের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।



ভোরের পাতা/কে 









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]