বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ ৮ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
খোঁজ মিলল হাঁটতে পারা হাঙরের!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ জুলাই, ২০২১, ৬:১৭ পিএম   (ভিজিট : ৭৮২৫)

সমুদ্রের গভীর তলদেশে সাঁতার না কেটে হেঁটে বেড়ায় হাঙররা। শুনতে অবাক লাগলেও উত্তর অস্ট্রেলিয়া এবং নিউ গিনির সমুদ্রোপকূলে এমন হাঙরের হদিশ মিলেছে।

 তবে এই হাঙরগুলো গ্রেট হোয়াইট শার্কের মতো আকারে, আকৃতিতে অতটা বড় নয়।

বরং এই হাঙরগুলো খুবই ছোটখাটো চেহারার। সমুদ্রের গভীর তলদেশে যেখানে রাশি রাশি প্রবালপ্রাচীর রয়েছে, সেখানেই হেঁটে বেড়ায় এই হাঙরগুলো।

১২ বছর ধরে একটি আন্তর্জাতিক দলের গবেষণায় উত্তর অস্ট্রেলিয়া এবং নিউ গিনির সমুদ্রোপকূলে তাদের সন্ধান পাওয়া যায়।

এই গবেষক দলে রয়েছে কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়, কনজারভেশন ইন্টারন্যশনাল, সিএসআইআরও, ফ্লরিডা মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রি, ইন্দোনেশিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সেস ও ইন্দোনেশিয়ার সমুদ্র গবেষণা মন্ত্রণালয়।

সমুদ্র গবেষণাবিষয়ক আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা ‘মেরিন অ্যান্ড ফ্রেশওয়াটার রিসার্চ’-এ এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে।

এই প্রজাতির হাঙরগুলো একটি নির্দিষ্ট স্থানে অনেকটাই বিচ্ছিন্নভাবে থাকে। আর খুব বেশি দূরত্বেও যাতায়াত করে না এগুলো।

বিজ্ঞানীরা বলছেন, হাঙরদের ছোট একটি গ্রুপ এই হাঁটার সক্ষমতা অর্জন করেছে। তাদের পরবর্তী প্রজন্ম জন্ম থেকেই হাঁটতে পারবে।


ভোরের পাতা/কে 




আরও সংবাদ   বিষয়:  অস্ট্রেলিয়া   হাঙর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]