বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ ৭ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
জেনে নিন এসএসসিতে বিভিন্ন শিক্ষাবোর্ডে পাসের হার
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১, ১২:২৪ পিএম   (ভিজিট : ৮৫৯)

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) পরীক্ষার ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবার বরিশাল শিক্ষাবোর্ডে পাসের হার ৯০ দশমিক ১৯ শতাংশ, সিলেট শিক্ষাবোর্ডে পাসের হার ৯৬ দশমিক ৭৮ শতাংশ, চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৯১ দশমিক ১২ শতাংশ, ঢাকা শিক্ষাবোর্ডে পাসের হার ৯০ দশমিক ১২ শতাংশ, কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৯৬ দশমিক ২৭ শতাংশ, রাজশাহী শিক্ষাবোর্ডে পাসের হার ৯৪ দশমিক ৭১ শতাংশ, দিনাজপুর শিক্ষাবোর্ডে পাসের হার ৯৪ দশমিক ৮০ শতাংশ, ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাসের হার ৯৭ দশমিক ৫২ শতাংশ ও যশোর শিক্ষাবোর্ডে পাসের হার ৯০ দশমিক ০৯ শতাংশ।

এছাড়া কারিগরি শিক্ষাবোর্ডে পাসের হার ৮৮ দশমিক ৪৯ শতাংশ এবং মাদরাসা শিক্ষাবোর্ডে পাসের হার ৯০ দশমিক ২২ শতাংশ।

গেল ১৪ নভেম্বর শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। শেষ হয় ২৩ নভেম্বর। করোনাভাইরাসের কারণে এ বছর সংক্ষিপ্ত সিলেবাসে এ পরীক্ষা নেওয়া হয়।

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থী ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ জন বেড়েছে। গতবার পরীক্ষার্থী ছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]