রবিবার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে চিন্তা নেই তারেকের, মনোরঞ্জনে ব্যস্ত রিজভী!
সিনিয়র প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৫ নভেম্বর, ২০২১, ১১:৪৩ এএম   (ভিজিট : ১৫৮৬)

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার আবারও অবনতি হয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। চেয়ারপারসন গুরুতর অসুস্থ হলেও তাকে নিয়ে কোন চিন্তা নেই বিএনপির বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

খালেদা জিয়াকে দেখতে না যেয়ে গণমাধ্যমের সামনে তারেক রহমানের মন জয় করতে দিচ্ছেন বিভিন্ন হাস্যকর বক্তব্য। বিষয়টিতে বিরক্ত হয়ে অনেকে তাকে ভাঁড় হিসেবে অভিহিত করেছেন।

জানা গেছে, খালেদা জিয়াকে শনিবার বিকেলে এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হয়। রাতেই চিকিৎসকেরা তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়ার কথা জানান। ফলে তখন থেকে হাসপাতালের কেবিনে ছিলেন তিনি। 

গতকাল শনিবার দিবাগত রাত তিনটার দিকে খালেদা জিয়াকে হাসপাতালের কেবিন থেকে সিসিইউতে নেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলেও দলের নেতারা তাকে দেখতে যাচ্ছেন না। বিষয়টি নিয়ে খুবই ক্ষুব্ধ বিএনপির চেয়ারপারসন।

এদিকে দলের চেয়ারপারসনের অসুস্থতার মধ্যে তাকে দেখতে না গিয়ে তারেক রহমানের ‘মনোরঞ্জনে’ ব্যস্ত হয়ে পড়েছেন রুহুল কবির রিজভী। 

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, ‌‌তারেক রহমান লন্ডন থেকে কথা বলেন, দল পরিচালনা করেন। সেখান থেকে তারেক রহমান কথা বললেই সরকার কেন যেন অস্বাভাবিক হয়ে পড়ে। আপনারা ৫ রিখটার স্কেলে, ৬ রিখটার স্কেলে ভূমিকম্পের কথা শুনেছেন। তারেক রহমান কথা বললে ভূমিকম্প হয় ১০ রিখটার স্কেলে। এ কারণেই প্রতিদিন তারেক রহমান ও খালেদা জিয়ার বিরুদ্ধে বলে যাচ্ছেন আওয়ামী লীগ নেতারা।

সূত্র জানায়, রিজভীর এই বক্তব্যে বিরক্ত খোদ বিএনপির অনেক নেতাকর্মী। গত এক যুগে তারেক রহমান বিদেশে বসে বসে শুধু নির্দেশ দিয়েছেন, কিন্তু সরকারের বিরুদ্ধে কিছুই করতে পারেননি। সুতরাং তার সম্পর্কে রিজভীর এসব কথাকে অতিরঞ্জন হিসেবে দেখছেন তারা।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখন ম্যাডাম অসুস্থ। তার সুস্থতাই আমাদের কাছে প্রধান বিষয়। এসময় তাঁকে দেখতে না যেয়ে অতিরঞ্জিত বক্তব্যের মানে হয় না। কেউ কেউ হাস্যকর বক্তব্য দিয়ে ভবিষ্যতে ভালো কিছু পাওয়ার চেষ্টা করছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, বিএনপির নেতাদের কথার এখন কোন মূল্য নেই। তারা মাইকের সামনে নিজেদের অস্তিত্ব জানান দিতে আসেন। এর বেশি কিছু নয়। খালেদা জিয়া মারা গেলে তারেক রহমান ভবিষ্যতে বিএনপির চেয়ারম্যান হবেন, সেই জন্য আগাম এসব তেলবাজি করছেন রিজভীর মত নেতারা।



ভোরের পাতা/অ




আরও সংবাদ   বিষয়:  খালেদা জিয়া   অসুস্থ   তারেক   রিজভী  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]