বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
ট্রাম্পের ওয়েবসাইটে এরদোগানের বক্তব্য প্রচার!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১, ১:৫৫ পিএম   (ভিজিট : ১০৬৬)

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওয়েবসাইট ডোনাল্ড ট্রাম্প ডটকম হ্যাক করেছেন তুরস্কের এক হ্যাকার।

রুতআইলদিজ নামে এক তুর্কি নাগরিক দাবি করেছেন, তিনিই ডোনাল্ড ট্রাম্প ওই ওয়েবসাইট হ্যাক করেছেন। সেখানে তিনি ট্রাম্পের বক্তব্য সরিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের বক্তব্য তুলে ধরেন। খবর সিএনএনের।

তুর্কি ভাষায় লেখা এক বার্তায় তিনি বলেছেন, যারা আল্লাহকে ভুলে গেছে তাদের মতো হইও না, আল্লাহ নিজেই তাদের ভুলিয়ে দেন।

সম্প্রতি এক ভাষণে পবিত্র কুরআনের এ বাণী উদ্ধৃত করেছিলেন এরদোগান।

ডোনাল্ড ট্রাম্পের ওয়েবপেজে হ্যাকারের ইনস্টাগ্রাম এবং ফেসবুক লিংক দেওয়া হয়েছে। রিপাবলিকান দলের নেতারা কিংবা ডোনাল্ড ট্রাম্পের অফিস থেকে এ বিষয়ে কোনো বক্তব্য দেওয়া হয়নি।

এর আগে ২০২০ সালের নভেম্বর মাসে একই হ্যাকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচনী প্রচারণায় ওয়েবসাইট ভোট.জোবাইডেন ডটকম হ্যাক করেছিলেন।

সেখানে এক বার্তায় তিনি লিখেছিলেন,_আমরা হচ্ছি সেই সব লোক যারা ১৫ জুলাই রাতে শক্ত হাতে ট্যাংকের গতিরোধ করেছিলাম। ওই রাতে আমরা মৃত্যুকে হত্যা করেছি।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]