রবিবার ৫ জুলাই ২০২৬ ২০ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   ফিল্ম সিটি থেকে বাদ দেওয়া হচ্ছে ‘বঙ্গবন্ধুর’ নাম   সিলেটের সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া গ্রেপ্তার   অনন্য অসাধারণ শেখ হাসিনা আমাদের গর্ব   নরসিংদীতে ‘থার্টি ফার্স্ট’ উপলক্ষে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে কোপালো সন্ত্রাসীরা   
সিরিয়ায় বাসে হামলায় নিহত ২৮
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০, ১২:১১ পিএম   (ভিজিট : ৯৮৭)

সিরিয়ার দেইর আল জোর প্রদেশে এক বাসে হামলার ঘটনায় কমপক্ষে ২৮ জন নিহত হয়েছে।

বুধবার ওই হামলার ঘটনা ঘটেছে বলে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এই খবরে জানিয়েছে।  হামলায় নিহতরা বেসামরিক নাগরিক বলে উল্লেখ করা হয়েছে।

এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি।

তবে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়াচ ওই হামলার জন্য জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) দায়ী করেছে। তারা বলছে, হামলায় ৩৭ সেনা নিহত হয়েছে।

বিভিন্ন সূত্রের বরাত দিয়ে সংস্থাটি জানিয়েছে, পরিকল্পিতভাবে বাসে হামলা চালানো হয়েছে। ইসলামিক স্টেটের সদস্যরা ওই হামলা চালিয়েছে। সরকারপন্থি মিলিশিয়া এবং সেনা সদস্যদের বহনকারী তিনটি বাস লক্ষ্য করে ওই হামলা চালানো হয়।

আরও বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনেও বলা হয়েছে যে, সিরীয় বাহিনীর সদস্যদের বহনকারী বাসে ওই হামলা চালানো হয়েছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]