শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
মওদুদ হাসপাতালে ভর্তি , বিএনপির কেউই নেই পাশে
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: রোববার, ৩ জানুয়ারি, ২০২১, ১২:৫৮ পিএম   (ভিজিট : ১১২৭)

অসুস্থ হওয়ায় হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে । 

গতকাল শনিবার (২ জানুয়ারি) দুপুরে বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। 
তবে জানা গেছে, বিএনপির এই শীর্ষ নেতা হাসপাতালে ভর্তি হলেও করোনা ও অন্যান্য অজুহাতে ব্যারিস্টার মওদুদকে হাসপাতালে দেখতে যাননি মির্জা ফখরুলসহ অন্যান্য সিনিয়র নেতারা।

জানা গেছে, গত ২৯ ডিসেম্বর ব্যারিস্টার মওদুদ আহমদ অসুস্থ হয়ে পড়লে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। তার রক্তের হিমোগ্লোবিন কমে গিয়েছিল। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। 

ব্যারিস্টার মওদুদ আহমদের পরিবার সূত্রে জানা গেছে, বিএনপির সিনিয়র এই নেতা হাসপাতালে ভর্তি থাকলেও তাকে দলের পক্ষ থেকে কেউই দেখতে যাননি। এমনকি তার পরিবারকে ফোন করেও কেউ সমবেদনা জানায়নি।

অবশ্য গোপন সূত্র বলছে, ব্যারিস্টার মওদুদ আহমেদের ওপর চরম বিরক্ত বিএনপি চেয়ারপার্সন। তার মতে, খালেদা জিয়ার মুক্তির আইনি লড়াইয়ে মনোযোগ দিয়ে কাজ করেননি মওদুদ। এমনকি তার কাছে তথ্য আছে যে, খালেদা জিয়া আইনি প্রক্রিয়ায় মুক্তি পান, সেটিও চাননি মওদুদ। 

সূত্র মতে, নানা অজুহাতে খালেদা জিয়ার জামিন আবেদন নিয়েও জটিলতা সৃষ্টি করেন সাবেক এই আইনমন্ত্রী। তাই ব্যারিস্টার মওদুদের কোনো কথা শুনতে চান না বিএনপি চেয়ারপার্সন। আর খালেদা জিয়ার রোষানলে পড়ার ভয়ে অনেকেই সশরীরে হাসপাতালে গিয়ে ব্যারিস্টার মওদুদের খোঁজ নিচ্ছেন না। 

এদিকে গুঞ্জন উঠেছে, ব্যারিস্টার মওদুদ ভীষণ মদ্যপায়ী। প্রতি রাতে প্রচুর মদপান করেন। আর অতিরিক্ত মদপান করার কারণে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। কারণ এর আগে তার বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

এছাড়া ব্যারিস্টার মওদুদের ওপর নানা কারণেও বিএনপির হাইকমান্ড ক্ষেপে আছেন। আর এসব কারণেই ব্যারিস্টার মওদুদকে এড়িয়ে চলছেন সবাই।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]