শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
রোহিঙ্গা: মিয়ানমারের পাশে দাঁড়িয়েছে চীন-রাশিয়াসহ আরও যে দেশ!
প্রকাশ: রোববার, ৩ জানুয়ারি, ২০২১, ১২:২৯ পিএম   (ভিজিট : ১১৮৪)

ফাইল ছবি

ফাইল ছবি

চীন ও রাশিয়া আবারো মিয়ানমারের পাশে দাঁড়িয়েছে, তবে দেশটির বিরুদ্ধে অবস্থান নেয়া থেকে বিরত ছিল ভারত ও জাপান। 

চীন ও রাশিয়ার বিরোধিতার পরও মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কিত খসড়া প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদে ১৩০-৯ ভোটে গৃহীত হয়েছে।

রাশিয়া, চীন, বেলারুশ, কম্বোডিয়া, লাওস, ফিলিপাইন, ভিয়েতনাম, জিম্বাবুয়ে এবং মিয়ানমার এই ৯টি দেশই জাতিসংঘের খসড়া প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেয়, অর্থাৎ মিয়ানমারের পক্ষেই অবস্থান নিয়েছে তারা।

বৃহস্পতিবার জাতিসংঘের ৭৫তম সাধারণ অধিবেশনে এই প্রস্তাব তোলা হয়।

বাংলাদেশসহ মোট ১৩০টি দেশ মিয়ানমারের বিপক্ষে ভোট দিয়েছে।

১৩০টি দেশের মধ্যে ৯টি এর আগে মিয়ানমারের পক্ষে ভোট দিলেও, এবার তারা দেশটির বিপক্ষে ভোট দিয়েছে।

এদিকে ভোটদান থেকে বিরত ছিল ভারত, জাপান, শ্রীলঙ্কা এবং সিঙ্গাপুরসহ মোট ২৬টি দেশ।

ভারত সম্প্রতি বলেছে যে তারা প্রতিটি স্তরে মিয়ানমারের সাথে জড়িত, যেখানে তারা তাদের অবস্থান পরিষ্কার করার দাবি করেছে।

জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেছেন যে তারা রোহিঙ্গা সঙ্কট নিয়ে মিয়ানমারের শীর্ষ সামরিক কর্মকর্তাদের সাথে এবং সরকারি পর্যায়ে সরাসরি যোগাযোগ করছেন।

ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য মিয়ানমার ও বাংলাদেশের সাথে কাজ করার চেষ্টা করছে চীন।

২০২০ সালের ৩১ ডিসেম্বর জাতিসংঘের ৭৫তম সাধারণ অধিবেশনের ৪৮তম সভায় তৃতীয় কমিটির প্রস্তাব নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়।

তবে ওআইসি এবং ইউরোপীয় ইউনিয়নের সহ-পৃষ্ঠপোষকতায় এই প্রস্তাব গৃহীত হয়েছে অভিযোগ করে তা প্রত্যাখ্যান করেছে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়। সূত্র: ইউএনবি










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]