বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ ৮ শ্রাবণ ১৪৩৩

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
লঞ্চ অগ্নিকাণ্ডে সৌদি বাদশাহ ও যুবরাজের সমবেদনা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১, ৭:২৩ পিএম   (ভিজিট : ৭৪৭)

বাংলাদেশের ঝালকাঠির সুগন্ধা নদীতে যাত্রীবাহী লঞ্চ এমভি অভিযান-১০ এ অগ্নিকাণ্ডের ঘটনায় অনেক পুড়ে নিহত হয়েছে। এবং আহত হয়ে শতাধিক বিভিন্ন হাসপাতলে চিকিৎসা নিচ্ছেন। এ দুর্ঘটনায় সমবেদনা জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ।

বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল হামিদের কাছে পাঠানো এক বার্তায় দুর্ঘটনায় হতাহতদের প্রতি গভীর সমবেদনা জানান তারা। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সৌদি বার্তা সংস্থা এ তথ্য জানায়।

খবরে জানা যায়, শোক বার্তায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করে সৌদি বাদশা বলেন, ‘বাংলাদেশের দক্ষিণাঞ্চলের নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের খবর জানতে পেরেছি। মহামান্য রাষ্ট্রপতি, নিহতদের পরিবার ও সব বাংলাদেশীর কাছে আমাদের গভীর সমবেদনা জানাচ্ছি। 

প্রসঙ্গত, গত শুক্রবার (২৪ ডিসেম্বর) রাত ৩টায় দক্ষিণাঞ্চলীয় সুগন্ধা নদীর গাবখান ধানসিঁড়ি এলাকায় ঢাকা থেকে বরগুনাগামী লঞ্চটিতে অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় ঘুমন্ত যাত্রীদের অন্তত ৪৩ জন নিহত হন এবং প্রায় শতাধিক আহত হন। এতে অনেক মানুষ নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]