শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
নাইজারের দুটি গ্রামে সন্ত্রাসী হামলা, নিহত ৭৯
প্রকাশ: রোববার, ৩ জানুয়ারি, ২০২১, ১০:৫৫ এএম   (ভিজিট : ৮৭৪)

জঙ্গিরা হামলা চালিয়ে আফ্রিকার দেশ নাইজারের দুটি গ্রামে অন্তত ৭৯ জনকে হত্যা করেছে।

শনিবার ফ্রান্স জানিয়েছে যে, মালিতে নিযুক্ত তাদের দুই সেনাও নিহত হয়েছেন। খবর রয়টার্সের

হামলায় চোম্বাঙ্গু গ্রামে নিহত হয়েছেন অন্তত ৪৯ জন। আহত হয়েছেন ১৭ জন। অন্যদিকে জারোমদারে গ্রামে হামলায় আরও ৩০ জন নিহত হয়েছেন। এই দুটি গ্রামের অবস্থান দেশটির পশ্চিমে মালি সীমান্তের কাছে।

আফ্রিকার সাহেল অঞ্চলে সম্প্রতি বেশ কয়েকবার জঙ্গি হামলার মতো ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। এর কয়েক ঘণ্টা আগে আল-কায়েদার সাথে সংশ্লিষ্ট একটি গোষ্ঠী জানায় যে, সোমবার মালিতে পৃথক আরেকটি হামলায় তিন ফরাসি সেনা নিহতের পেছনে তাদের হাত ছিল।

পশ্চিম আফ্রিকায় ইসলামপন্থী জঙ্গিদের বিরুদ্ধে পশ্চিম আফ্রিকা এবং ইউরোপীয় মিত্রদের নিয়ে একটি জোট গঠন করে, নেতৃত্ব দিচ্ছে ফ্রান্স। তবে নাইজার এবং মালির মতো দেশগুলো প্রতিনিয়ত জাতিগত সহিংসতা, মানবপাচার, মাদক চোরাচালান এবং ডাকাতির শিকার হয়ে আসছে।

নাইজারের দুটি গ্রামে সর্বশেষ হামলার খবরটি সরকারি ফরাসি আরএফআই-এর সংবাদমাধ্যমে নিশ্চিত করা হয়েছে। নাইজারের স্বরাষ্ট্রমন্ত্রী আলকাছে আলহাদা জানান, ওই অঞ্চলটির সুরক্ষায় সৈন্য পাঠানো হয়েছে।

দেশগুলির টিলাবেরি অঞ্চল, যেখানে গ্রামগুলো অবস্থিত, সেখানে ২০১৭ সাল থেকেই জরুরি অবস্থা চলছে। এবং পুরো নাইজারজুড়ে জিহাদী গোষ্ঠীগুলোর হামলার ঘটনা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। গত মাসে নাইজেরিয়ার জিহাদী গোষ্ঠী বোকো হারাম দক্ষিণ-পূর্ব ডিফফা অঞ্চলে হামলা চালিয়ে অন্তত ২৭ জনকে হত্যা করেছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]