রবিবার ৫ জুলাই ২০২৬ ২০ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   ফিল্ম সিটি থেকে বাদ দেওয়া হচ্ছে ‘বঙ্গবন্ধুর’ নাম   সিলেটের সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া গ্রেপ্তার   অনন্য অসাধারণ শেখ হাসিনা আমাদের গর্ব   নরসিংদীতে ‘থার্টি ফার্স্ট’ উপলক্ষে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে কোপালো সন্ত্রাসীরা   
এবার টিভি লাইভে ভ্যাকসিন নিলেন কমলা হ্যারিস
প্রকাশ: বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০, ১২:৪২ পিএম   (ভিজিট : ৯৭১)

যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস করোনাভাইরাসের টিকা নিয়েছেন।


স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটন ডিসির ইউনাইটেড মেডিকেল সেন্টারে মর্ডানার কোভিড টিকার প্রথম ডোজ নেন তিনি। তাঁর টিকা নেওয়ার দৃশ্য টেলিভিশনে লাইভ সম্প্রচার করা হয়। এ সময় তিনি লোকজনকে টিকার প্রতি আস্থা রাখার আহ্বান জানান।

ওয়াশিংটন ডিসির আফ্রিকান-আমেরিকান অধ্যুষিত একটি এলাকার মেডিকেল সেন্টারে হাজির হয়ে টিকা নেন কমলা হ্যারিস। এ সময় তিনি মাস্ক পরিহিত ছিলেন।  

এর আগে গত ২১ ডিসেম্বর কোভিড-১৯ টিকা নেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। ফাইজার-বায়োএনটেকের টিকার প্রথম ডোজ নেন তিনি। ৭৮ বছরের বাইডেনের টিকা নেওয়ার দৃশ্যও টেলিভিশনে লাইভ সম্প্রচার করা হয়। নিজে টিকা নেওয়ার পর যুক্তরাষ্ট্রের নাগরিকদেরও ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় বাইডেন বলেন, ভ্যাকসিন নেওয়ার মধ্যে যে উদ্বেগের কিছু নেই, লোকজনকে সেটি বোঝাতেই প্রকাশ্যে টিকা নিয়েছেন তিনি। আমেরিকানদের তিনি দেখাতে চান যে, ভ্যাকসিন নেওয়া নিরাপদ।

যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ব্যক্তিদের মধ্যে এর আগে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি, দেশের শীর্ষস্থানীয় সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি টিকা নিয়েছেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]