শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
মুম্বাই ভয়াবহ সন্ত্রাসী হামলার 'মাস্টারমাইন্ড' পাকিস্তানে গ্রেফতার
প্রকাশ: রোববার, ৩ জানুয়ারি, ২০২১, ১১:০৭ এএম   (ভিজিট : ৮৫৪)

২০০৮ সালের নভেম্বরে ভারতের মুম্বাই শহরে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। একই সঙ্গে কয়েকটি স্থানে সশস্ত্র ব্যক্তিদের সমন্বিত এই হামলায় অন্তত ১৭৪ জন নিহত হয়। হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তইয়্যেবাকে দায়ী করে থাকে দিল্লি।


সেই লস্কর-ই-তইয়্যেবার এক নেতাকে গ্রেফতার করেছে পাকিস্তান। তার নাম জাকি-উর রেহমান লাখবি। সন্ত্রাসে অর্থায়নের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। ভারতের দাবি লাখবি মুম্বাই হামলার অন্যতম 'মাস্টারমাইন্ড'।

এই মামলায় ২০১৫ সাল থেকেই জামিনে থাকা লাখবিকে পাকিস্তানের কাউন্টার টেরোরিজম বিভাগ (সিটিডি) গ্রেফতার করেছে। তবে কোন জায়গা থেকে তাকে আটক করা হয়েছে তা জানানো হয়নি। ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

এদিকে পাকিস্তানের কাউন্টার টেরোরিজম বিভাগ সিটিডি’র বিবৃতিতে জানানো হয়েছে, সন্ত্রাসে অর্থায়নের অভিযোগে নিষিদ্ধ সংগঠন লস্কর-ই-তইয়্যেবার নেতা জাকি-উর-রেহমান লাখবিকে আটক করা হয়েছে। সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগে ৬১ বছর বয়সী লাখবিকে আটক করা হয়।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]