শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
নিষেধাজ্ঞা বাতিল, আন্তর্জাতিক ফ্লাইট চালু করল সৌদি আরব
প্রকাশ: রোববার, ৩ জানুয়ারি, ২০২১, ১১:৪৬ এএম   (ভিজিট : ১২৩০)

সৌদি আরবে আজ থেকে পুনরায় চালু হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল। একইসঙ্গে সড়ক ও নৌপথে প্রবেশে নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হচ্ছে দেশটিতে।

রবিবার (৩ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ১১টায় দেশটিতে পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আরব নিউজে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বেশ কয়েকটি দেশে নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর সংক্রমণ রোধে গত ২০ ডিসেম্বর অন্য দেশ থেকে সড়ক, নৌ ও আকাশপথে সব ধরনের প্রবেশে নিষেধাজ্ঞা দেয় সৌদি সরকার। আজ থেকে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সাথে সাথে করোনার নতুন ধরনের সংক্রমণ রুখতে জুড়ে দেওয়া হয়েছে বেশকিছু শর্ত।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকাসহ অন্যান্য যেসব দেশে করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে, সেসব দেশ থেকে সৌদি নাগরিক নন এমন কেউ সৌদি আরবে আসতে চাইলে কমপক্ষে ১৪ দিন অন্যকোনো দেশে অবস্থান করে তারপর সৌদি আরবে ঢুকতে হবে। এরপর ১৪ দিন পার হলে তারা করোনারমুক্ত কিনা- তা প্রমাণ করতে পিসিআর টেস্টের রিপোর্ট দেখাতে হবে।

এছাড়া সৌদি নাগরিক যাদের মানবিক বা জরুরিভাবে প্রবেশের অনুমতি দেওয়া হবে, তাদের সৌদি আরবে এসে অন্তত ১৪ দিন বাড়িতে পর্যবেক্ষণে থাকতে হবে। তাদের দুইবার পিসিআর টেস্ট করাতে হবে। প্রথমবার সৌদি প্রবেশের ৪৮ ঘণ্টার মধ্যে এবং দ্বিতীয়বার কোয়ারেন্টাইন শেষ হওয়ার ১৩ দিনের মাথায়।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]