শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
খুব মিস করবো, সাংবাদিকদের প্রধান বিচারপতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ১০:২২ এএম   (ভিজিট : ৭১৫)

অবসরে গিয়ে সাংবাদিকদের খুব মিস করবেন বলে জানিয়েছেন বিদায়ী প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

বিচারিক কর্মজীবনের শেষ দিন বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সুপ্রিম কোর্টে মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

প্রধান বিচারপতি বলেন, বিচারপতি যারা আসবেন মুক্তিযুদ্ধ সম্পর্কে তাদের ভাল জ্ঞান থাকা দরকার। অনেক রায়ের মধ্যে হয়তো মুক্তিযুদ্ধ সম্পর্কে লিখতে হবে। এই লাইব্রেরি তাদের রায় লেখার জন্য সহায়ক হবে। কারণ এখানে এমন সব বই রাখা আছে, মুক্তিযুদ্ধ সম্পর্কে কোন রায় যখন হবে তখন পরিপূর্ণভাবে লিখতে পারবে।

অবসর নিয়ে জানতে চাইলে সৈয়দ মাহমুদ হোসেন বলেন, আমার কাজ শেষ। এখন অবসর জীবনযাপন করবো। আমি একা একা কাটাবো। কেউ সাক্ষাৎকার (সাংবাদিকরা) নিতে চাইলে দিবো না।

আরেক প্রশ্নের জবাবে প্রধান বিচারপতি বলেন, আপনারা আমাকে আপন মনে করে অনেক বেশি লিখেছেন। আমি এটা অনুভব করেছি। অনেক সময় রাতে ঘুমাতে পারিনি। আমারও সাংবাদিকতার কার্ড ছিল (এক সময়ে সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন তিনি)। তাই অবসরে গিয়ে সাংবাদিকদের খুব মিস করবেন বলেও জানিয়েছেন তিনি।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]