রবিবার ৫ জুলাই ২০২৬ ২০ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   স্কুলে ভর্তির আবেদন শুরু আজ   ফিল্ম সিটি থেকে বাদ দেওয়া হচ্ছে ‘বঙ্গবন্ধুর’ নাম   সিলেটের সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া গ্রেপ্তার   অনন্য অসাধারণ শেখ হাসিনা আমাদের গর্ব   নরসিংদীতে ‘থার্টি ফার্স্ট’ উপলক্ষে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে কোপালো সন্ত্রাসীরা   
দুর্নীতির মামলায় পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার
প্রকাশ: বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০, ২:৫৭ পিএম   (ভিজিট : ৯২২)

গ্রেপ্তার করা হয়েছে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খাওয়াজা আসিফকে। দুর্নীতির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।


মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ইসলামাবাদ থেকে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা আসিফকে গ্রেপ্তার করেন দেশটির দুর্নীতিবিরোধী কর্মকর্তারা। পাকিস্তানের দ্য নিউজ অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের মামলায় আসিফকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)।

এক বিবৃতিতে এনএবি বলেছে, তাদের লাহোর কার্যালয়ের কর্মকর্তারা আসিফকে গ্রেপ্তার করেছেন।

পিএমএল-এনের মুখপাত্র মারিয়াম আওরঙ্গজেব বলেছেন, দলীয় একটি সভা শেষে বের হওয়ার পরই আসিফকে হেফাজতে নেয় এনএবি।

এনএবি বলেছে, খাজা আসিফকে আয়সহ অন্যান্য বিবরণী দাখিল করতে বলা হয়েছিল। কিন্তু তিনি তা করতে ব্যর্থ হয়েছেন।

সূত্রের বরাত দিয়ে দ্য নিউজ জানায়, দুবাই থেকে পাওয়া বিপুল অর্থের উৎস ঘোষণা করতে ব্যর্থ হয়েছেন আসিফ।

আসিফকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন পিএমএল-এনের সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফ। লন্ডনে অবস্থানরত নওয়াজ বলেছেন, সরকারের অবস্থা যে নড়বড়ে, তা এই গ্রেপ্তারের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে।

নওয়াজ শরিফের মেয়ে ও পিএমএল-এনের ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ অভিযোগ করেছেন, তাঁর বাবার বিরুদ্ধে যেতে আসিফকে চাপ দেওয়া হচ্ছিল। কিন্তু তিনি তা করতে রাজি না হওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

পিএমএল-এন প্রেসিডেন্ট শাহবাজ শরিফসহ দলটির আরও অনেক জ্যেষ্ঠ নেতার বিরুদ্ধে দুর্নীতির মামলা আছে।

পিএমএল-এন নেতা আসিফকে এমন এক সময় গ্রেপ্তার করা হলো, যখন পাকিস্তানের বিরোধী জোট পিডিএম দেশজুড়ে সরকারবিরোধী আন্দোলন জোরদার করেছে। তারা দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগ দাবি করছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]