মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬ ● ১৮ কার্তিক ১৪৩৩

শিরোনাম: ধর্মের অপব্যবহার রোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির   এসআরবি ও শিল্প পুলিশ প্রধানসহ পুলিশের শীর্ষ পর্যায়ে ছয় কর্মকর্তার রদবদল   তাহসিফ হত্যা মামলায় বন্ধু দীপের আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর   ত্রয়োদশ সংসদের দুই নবনির্বাচিত সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত   চার দিন গ্যাস বন্ধের খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার   যুক্তরাজ্যের ভিসানীতিতে পরিবর্তন, পাঁচ বছরেই স্থায়ী বসবাসের সুযোগ পরিচর্যাকর্মীদের   মাদ্রাসায় হামলা-ভাঙচুরের মামলায় শাহজালাল রুমীকে আত্মসমর্পণের নির্দেশ   
শ্রমিক আন্দোলনের সঙ্গে সড়কের বিক্ষোভকারীদের সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১২:৪৬ পিএম   (ভিজিট : ১১৩)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমানে সড়কে যারা আন্দোলন করছেন, তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক হীন উদ্দেশ্য হাসিল করতে একটি মহল অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে চিংড়ি মহাল ব্যবস্থাপনা বিষয়ক আন্তমন্ত্রণালয় সভায় যোগ দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আন্দোলন নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। বন্ধ কারখানাগুলো দ্রুত খুলে দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। এ ছাড়া শ্রমিকদের মজুরি নির্ধারণে ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং মালিক ও শ্রমিক উভয় পক্ষই এতে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে। এ পরিস্থিতিতে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ নেই।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]