প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ২:৪৯ এএম (ভিজিট : ১২৬)

সংগৃহীত ছবি
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৪৫টি মামলা দায়েরের পাশাপাশি বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নগদ অর্থ ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে পুলিশ।
শুক্রবার (৩০ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ২৫ জন, লালবাগে ৬০, ওয়ারীতে ৬৩, মতিঝিলে ৬২, তেজগাঁওয়ে ৬৪, মিরপুরে ১৩৯, গুলশানে ৩৪, উত্তরা বিভাগে ৩৪ এবং গোয়েন্দা বিভাগে ৯ জন রয়েছেন।
অভিযানকালে ১৩ হাজার ৪৪৮ পিস ইয়াবা, ৭৯ কেজি ১০০ গ্রাম গাঁজা এবং দুই বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ছাড়া একটি চাপাতি, একটি কাটার, ১ ভরি ১ আনা ১ রত্তি স্বর্ণালংকার, তিনটি মোটরসাইকেল ও ১১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এ সময় নগদ ২৬ লাখ ৩৬ হাজার ৮৩০ টাকা উদ্ধার করা হয়। পাশাপাশি একজন ভুক্তভোগীকেও উদ্ধার করেছে পুলিশ।
ডিএমপি জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।