শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩

শিরোনাম: সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি, থানায় জিডি   টাঙ্গাইলে লংমার্চ সফল করার লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা    মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান   অর্ধেকের বেশি গ্রাহক টাকা তোলেননি , বাড়ছে নতুন আমানত   ক্যান্টনমেন্ট থানার প্রত্যাহার হওয়া ওসি ডিবি হেফাজতে   জনগণ যে ধরনের আইন চায়, সে ধরনের আইনই আনবে সরকার : আইনমন্ত্রী   রাব্বী হত্যা : হাসিনা-জয়সহ ১২৫ জনের বিরুদ্ধে মামলা   
মোদি জি, ট্রাম্পের সামনে নুয়ে পড়বেন না, উঠে দাঁড়ান: রাহুল
ভোরের পাতা ডেস্ক :
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৭ পিএম   (ভিজিট : ৫৭)

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে নুয়ে না পড়ার আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ১৬ সেপ্টেম্বর বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এই সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেন তিনি। 

ভিডিওতে তিনি বলেন, ইন্দিরা জি (ইন্দিরা গান্ধী) কে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি বামপন্থী নাকি ডানপন্থী, এবং তাঁর উত্তর ছিল, 'আমি বাম দিকেও ঝুঁকি না, ডান দিকেও ঝুঁকি না, আমি সোজা হয়ে দাঁড়াই। মোদীজি’র ধারণা সম্পূর্ণ আলাদা। তিনি বামপন্থীও নন, ডানপন্থীও নন; তিনি ডোনাল্ড ট্রাম্পের সামনে সোজা হয়ে শুয়ে মাথা নত (দণ্ডবৎ প্রণাম) করার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও বলেন, মোদী ইউপিআই-এর ওপর কর বসিয়ে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে বিপুল পরিমাণ অর্থ পাইয়ে দেওয়ার মাধ্যমে প্রত্যেক ভারতীয়র ওপর করের বোঝা চাপিয়েছেন। মোদী জি, দয়া করে মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে এভাবে নতি স্বীকার করা বন্ধ করুন। নিজের মেরুদণ্ড শক্ত করুন, উঠে দাঁড়ান এবং ইউপিআই ট্যাক্স ফিরিয়ে নিন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]