মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৩০ ভাদ্র ১৪৩৩

শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে কক্সবাজারে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে    ভাইয়ের লোক, পকেটের লোক, মাই ম্যান সংস্কৃতির দিন শেষ: আইনমন্ত্রী   বিদেশে অর্থ, সম্পদ বা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব : আসিফ মাহমুদ   তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার   ভুয়া ওয়ারেন্টে হয়রানি বন্ধে সিডিএমএস যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের   রিহ্যাব সভাপতি আলী আফজাল ঋণ খেলাপি হওয়ায় প্রধান পদ শূন্য ঘোষণা   ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর দেওয়ার রায় বহাল   
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি : স্পিকার
ভোরের পাতা ডেস্ক :
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ২:১০ পিএম   (ভিজিট : ৭১)

জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ‘ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি।’

১৪ সেপ্টেম্বর সোমবার সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভোলা সার্কিট হাউসে এ কথা বলেন স্পিকার।

তিনি বলেন, ‘বাংলাদেশ এখনো ব্রিকসের সদস্য নয়। অংশীদার হওয়ার বিষয়েও আলোচনা চলছে। তবে ব্রিকসে যোগ দেওয়ার বিষয়ে সরকারের নীতি এখনো স্পষ্ট নয়।’

মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেওয়ায় বাংলাদেশের মানুষের মধ্যে রিজারভেশন তৈরি হয়েছে।

তবে বাংলাদেশ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। এ সম্পর্ক হতে হবে সমমর্যাদা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে।’

স্পিকার বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা চলছে। সরকার ও বিরোধী দল সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারলে সংসদের আগামী অধিবেশনে প্রয়োজনীয় আইন প্রণয়ন ও সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া সম্ভব হবে।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]