মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ২৯ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প   ২০৩০ সাল থেকেই কি ৬৪ দলের বিশ্বকাপ? যা বলছে ফিফা   বিশ্বকাপে ভিএআরের সুবিধা সবচেয়ে বেশি পেয়েছে যে দেশ   নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ   প্রফেশনাল অফিসারদেরই মূল্যায়ন করা হবে, প্রভাবশালীদের নয়: ডিএমপি কমিশনার   শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার ও গুজব ছড়ানোর অভিযোগ, উদ্বেগ প্রকাশ   অবৈধ অবস্থানকারীদের বিরুদ্ধে কঠোর সৌদি, নতুন সতর্কবার্তা   
সংবিধান অনুযায়ী দেশে সরকারও নেই, বিরোধীদলও নেই: জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১১:১২ পিএম   (ভিজিট : ৮৬)

জামায়াত আমির বলেন, ‘২০১৪ সালের ভোট ছিল একেবারে ভোটারবিহীন, ২০২৪-এর ইলেকশন ছিল ডামি। এরপর বহুল প্রত্যাশিত নির্বাচন হলো, সবাই দুটো করে ভোট দিয়েছেন। সরকারও জনগণকে হ্যাঁ ভোট দিতে বলল। দুইটা শপথ নেওয়ার কথা ছিল। আমরা বিরোধী দল দুইটাই শপথ নিয়েছি, কিন্তু সরকার নেয়নি। জাতিকে তারা ওয়াদা দিয়েছিল।’

এ সময় তিনি আরও বলেন, ‘সংবিধানে যদি গণভোটের প্রভিশন না থাকে, তবে ২০২৬-এর নির্বাচনেরও প্রভিশন নাই। সংবিধান অনুযায়ী তাহলে কোনো সরকার নেই, বিরোধীদলও নেই। জনগণের অভিপ্রায়ের এক অংশ আমরা মানবেন, আরেক অংশ মানবেন না?’

সংবিধান সংশোধন কমিটি গঠনের পর বিরোধী দলের ওয়াকআউটসংবিধান সংশোধন কমিটি গঠনের পর বিরোধী দলের ওয়াকআউট গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর অবস্থান তুলে ধরে শফিকুর রহমান বলেন, ‘আমাদের অবস্থানে আমরা অটল। এ দেশ সবার। দাবি আদায় না হলে আমাদের আন্দোলন চলবে। আজকের এই ওয়াকআউট তারই ফল।’

এর আগে সংসদ অধিবেশনে সরকারি দলের পক্ষ থেকে সংবিধান সংশোধন কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করা হলে তা প্রত্যাখ্যান করে অধিবেশন থেকে ওয়াকআউট করেন বিরোধী দলের সংসদ সদস্যরা।

অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, ‘ওয়াকআউট বিরোধী দলের অধিকার। বিরোধী দলের একজন বাদে অনেকেই নতুন। নতুন সদস্যদের সবকিছু বুঝতে কিছুটা সময় লাগতে পারে।’ 

সংবিধান সংশোধন কমিটির বিষয়ে চিফ হুইপ বলেন, ‘এই কমিটি কেবল মাত্র সুপারিশ দেবে। সকলকে নিয়েই সংবিধান সংশোধনের কাজ করার ইচ্ছা রয়েছে সরকারের। আমরা আলোচনার দরজা বন্ধ করব না। আমাদের এত দিনের ফসল আমরা বৃথা যেতে দেব না।’










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]