মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ২৯ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প   ২০৩০ সাল থেকেই কি ৬৪ দলের বিশ্বকাপ? যা বলছে ফিফা   বিশ্বকাপে ভিএআরের সুবিধা সবচেয়ে বেশি পেয়েছে যে দেশ   নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ   প্রফেশনাল অফিসারদেরই মূল্যায়ন করা হবে, প্রভাবশালীদের নয়: ডিএমপি কমিশনার   শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার ও গুজব ছড়ানোর অভিযোগ, উদ্বেগ প্রকাশ   অবৈধ অবস্থানকারীদের বিরুদ্ধে কঠোর সৌদি, নতুন সতর্কবার্তা   
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার ও গুজব ছড়ানোর অভিযোগ, উদ্বেগ প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ২:০৯ এএম   (ভিজিট : ৬৬)

চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা ঘিরে দেশের বিভিন্ন স্থানে বৈরী আবহাওয়ার প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে। বিশেষ করে পরীক্ষা স্থগিত, সময় পরিবর্তন কিংবা নতুন রুটিন প্রকাশের দাবিতে বিভিন্ন অননুমোদিত পোস্ট ও বার্তা ছড়িয়ে পড়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পরীক্ষা স্থগিত করা হয়েছে বা শিক্ষামন্ত্রী ইচ্ছাকৃতভাবে বৈরী আবহাওয়ার মধ্যেও পরীক্ষা নিচ্ছেন এমন নানা দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এসব তথ্যের অনেকগুলোরই কোনো আনুষ্ঠানিক ভিত্তি নেই বলে দাবি করা হয়েছে। 

ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এইচ এম রাশেদ বলেন, শিক্ষা নিয়ে রাজনীতি বা গুজব ছড়িয়ে শিক্ষার্থীদের উদ্বিগ্ন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পরীক্ষা সংক্রান্ত যেকোনো তথ্য জানতে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির ওপর নির্ভর করার আহ্বান জানান তিনি।

তিনি দাবি করেন, সারাদেশে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে একটি পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে। তাঁর অভিযোগ, পলাতক ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের স্কুল শাখার নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। গভীর ষড়ষন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে।

এইচ এম রাশেদ আরও বলেন, শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিবেশ নষ্ট করতে এবং বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে আন্দোলন উসকে দেওয়ার অপচেষ্টা চলছে বলে তিনি মনে করেন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রকৃত তথ্য যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান এবং গুজব ও অপপ্রচার থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

এদিকে, শিক্ষা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত যেকোনো তথ্য শেয়ার করার আগে তা নির্ভরযোগ্য সূত্র থেকে যাচাই করার অনুরোধ জানানো হয়েছে।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]