মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ২৯ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প   ২০৩০ সাল থেকেই কি ৬৪ দলের বিশ্বকাপ? যা বলছে ফিফা   বিশ্বকাপে ভিএআরের সুবিধা সবচেয়ে বেশি পেয়েছে যে দেশ   নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ   প্রফেশনাল অফিসারদেরই মূল্যায়ন করা হবে, প্রভাবশালীদের নয়: ডিএমপি কমিশনার   শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার ও গুজব ছড়ানোর অভিযোগ, উদ্বেগ প্রকাশ   অবৈধ অবস্থানকারীদের বিরুদ্ধে কঠোর সৌদি, নতুন সতর্কবার্তা   
রাঙামাটির বন্যাদুর্গত দরিদ্র ঋণগ্রহীতাদের কিস্তি আদায় না করার আহ্বান প্রতিমন্ত্রী অমিতের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৬:০৬ পিএম   (ভিজিট : ৬৭)

রাঙামাটির  বন্যাকবলিত এলাকার অতিদরিদ্র ঋণগ্রহীতাদের কাছ থেকে চলতি মাসের ঋণের কিস্তি আদায় না করার অনুরোধ জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। 

কিস্তি পরিশোধে বিলম্বের কারণে কোনো ধরনের অতিরিক্ত সুদ বা জরিমানা না নিতে সংশ্লিষ্ট এনজিওগুলোকে অনুরোধ করার জন্য রাঙামাটি জেলা প্রশাসক মিজ নাজমা আশরাফীকে নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

রোববার রাঙামাটি পার্বত্য জেলার দপ্তর প্রধানদের সাথে জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে রাঙামাটি এলাকার এনজিওদের প্রতি তিনি তার অনুরোধের কথা তুলে ধরেন। প্রতিমন্ত্রী বলেন, অত্র এলাকার অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এদের অনেকেই বিভিন্ন কারণে এনজিও থেকে ঋণ নিয়েছেন। বন্যাকবলিত এইসব ঋণগ্ৰস্থ মানুষের পক্ষে এই মাসের কিস্তি প্রদান করা দূরহ। যে কারণে এই মাসের কিস্তি পরবর্তীতে গ্ৰহণ করা এবং এই বিলম্বের জন্য কোন প্রকার জরিমানা বা সুদ আরোপ না করার বিষয়টি তিনি বৈঠকে উল্লেখ করেন বলে সাংবাদিকদের জানান। জেলা প্রশাসক রাঙামাটি এলাকার এনজিও কর্মকর্তাদের কাছে আমার অনুরোধ পৌঁছে দেবেন।

রাঙামাটির বিভিন্ন দপ্তর প্রধানদের সাথে বৈঠকের সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট দীপেন দেওয়ান এম পি, জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য যুগ্মসচিব সুমন বড়ুয়া, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, সিভিল সার্জন ডা: নূয়েন খীসা, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জালাল উদ্দীন প্রমুখ।

বিকেলে  বিদুৎ প্রতিমন্ত্রী রাঙামাটি পৌঁছে ওমদামিয়া হিল পৌর জুনিয়র হাই স্কুলে আশ্রয় নেয়া বন্যার্তদের খাদ্য, চিকিৎসা সহ সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন এবং অভাব অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে তিনি বলেন, আপনাদের পুনর্বাসনের দায়িত্ব সরকারের। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে আপনাদের পুনর্বাসনের জন্য সরকার পরিকল্পনা মাফিক কাজ করবে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বাস্তহারাদের বিকল্প জমিতে ঘর করে দিতে  চান প্রধানমন্ত্রী। 










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]