মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ২৯ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প   ২০৩০ সাল থেকেই কি ৬৪ দলের বিশ্বকাপ? যা বলছে ফিফা   বিশ্বকাপে ভিএআরের সুবিধা সবচেয়ে বেশি পেয়েছে যে দেশ   নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ   প্রফেশনাল অফিসারদেরই মূল্যায়ন করা হবে, প্রভাবশালীদের নয়: ডিএমপি কমিশনার   শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার ও গুজব ছড়ানোর অভিযোগ, উদ্বেগ প্রকাশ   অবৈধ অবস্থানকারীদের বিরুদ্ধে কঠোর সৌদি, নতুন সতর্কবার্তা   
নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ২:৩৪ এএম   (ভিজিট : ১১৭)

১২ সদস্যবিশিষ্ট ‘সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি’ গঠন করা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদে। কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন কক্সবাজার-১ সংসদ সদস্য সালাহ উদ্দিন আহমদ।

সোমবার (১৩ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২৩তম দিনে চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম সংবিধান সংশোধন বিশেষ কমিটির নাম সংসদে উপস্থাপন করেন। পরে তা কণ্ঠ ভোটে পাস হয়।

১২ সদস্যের কমিটিতে সদস্য হিসেবে রয়েছে,  বরগুনা-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম, ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আসাদুজ্জামান, বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জোনায়েদ আব্দুর রহিম সাকি, ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান, পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল হক, চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, নাটোর-১ আসনের সংসদ সদস্য ফারজানা শারমিন, সংরক্ষিত মহিলা আসন-১-এর সদস্য শাকিলা ফারজানা, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাহমুদুল হক রুবেল, বরগুনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ অলিউল্লাহ।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]